লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ জেলাজুড়ে পাট কাটতে ব্যস্ত চাষি, দামে খুশি নয় চাষি


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলাজুড়ে পুরাদমে চলছে পাটা কাটার কার্যক্রম। চাষি ভাল ফলন আশা করছে এবার। প্রতি মন পাট ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত দরে কেনাবেঁচা হচ্ছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় এ দামে খুশি নয় চাষি। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা অন্যতম পাট উৎপাদনকারি এলাকা।

চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৮৬০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। শৈলকুপা উপজেলার পাট চাষী ইসলাম মন্ডল জানান, মৌসুমের শুরুতে খরার কারনে পাট চাষ ব্যাহত হয়। সেচ দিয়ে চাষ করতে হয়। এতে খরচ বেশি হয়। কোটচাঁদপুরের পাট চাষী আব্দুস সোবাহান জানান, সঠিক সময়ে এবার বৃষ্টি হয়নি। টরে বৃষ্টি হলে পাটের অবস্থা ভাল ছিল।

কাটা শুরু হলে বৃষ্টির অভাবে খাল বিলে পানি জমে না। পাট জাগ দেওয়া নিয়ে সমস্যায় পড়ে চাষি। পাট কেটে দূরবর্তী নদী বা পুকুরে নিয়ে জাগ দিতে পরিবহন খরচ বেশি পড়ে। জেলার পাট বাজার ঘুরে দেখা যায়, জেলার মধ্যে সবচেয়ে ভাল পাট হয়েছে শৈলকুপা উপজেলাতে। মাস খানেক আগে নতুন পাট উঠার পর প্রতি মন ৩ হাজার ২০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা মন দরে কেনাবেচা হয়। বর্তমানে হাট বাজারগুলোতে পাটের আমদানি বেড়েছে। দামও কমে গেছে।

প্রতি মন ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা দরে কেনাবেচা চলছে। লক ডাউনের কারনে বাজারে ক্রেতা কম। মিল গুলো এখনো পাট কেনা শুরু করেনি। স্থানীয় ব্যবসায়ীরা পাট কিনে মজুত করছে। শৈলকুপা উপজেলা কৃষি অফিসার মোঃ আকরাম হোসেন জানান, পাটের ফলন ভাল হচ্ছে। লকডউনের কারনে কেনাবেচা কম। দামও একটু কমে গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।