লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহ কুমড়াবাড়িয়া ইউনিয়নে শ্রমিকদের চল্লিশ দিনের কর্মসুচির টাকা তুলে নিলেন ইউপি সদস্য!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা শ্রমিকদের একাউন্ট বাদেই উত্তোলন করা হয়েছে। যেন যেন ভাবে কাজ করে টাকা ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর আমজাদ হোসেন শ্রমিকদের তুলে নিয়েছেন বলে অভিযোগ।

এদিকে টাকা ভাগাভাগি নিয়ে কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৭ মেম্বরদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। টাকার ভাগ না দিয়ে আমজাদ হোসেন মেম্বর এখন আড়ালে আবডালে চলাফেরা করছেন। টাকার ভাগ না দেওয়ায় নগরবাথান বাজারে তাকে আটকিয়ে একবার নাজেহালও করা হয়েছে বলে জানা গেছে। কুমরাবাড়িয়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি মেম্বর অভিযোগ করে বলেন, কালীতলা থেকে ধোপাবিলা গ্রামের রাস্তার কাজের জন্য প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়। চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পে রাস্তাটি অর্ন্তভুক্ত ছিল।

৬ ইউপি মেম্বর মিলে আমজাদকে প্রকল্প সভাপতি করেন। কথা ছিল ৬০ হাজার টাকার মধ্যে প্রকল্পের যাবতীয় কাজ সারতে হবে। বাকী টাকার মধ্যে ইউনিয়নের সচিব, পিআইও অফিস ও ট্যাগ অফিসারের হিস্যা বুজিয়ে দিয়ে বাদ বাকী টাকা ৭ মেম্বরের মধ্যে ভাগ হবে। কিন্তু প্রকল্প সভাপতি আমজাদ হোসেন উক্ত টাকা হলিধানী কৃষি ব্যাংক থেকে একাই তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর কলিম উদ্দীন জানান, কাজের হিসাব না দিয়ে আমজাদ হোসেন এখন তাদের সঙ্গে আর যোগাযোগ রাখছেন না। তবে কিছু একটা ঘটেছে।

শ্রমিকদের একাউন্ট ব্যাতিত কি ভাবে প্রকল্পের টাকা প্রকল্প সভাপতি উত্তোলন করলেন গনমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে জবাবে হলিধানী কৃষি ব্যাংকের ম্যানেজার ফারহানা বিলকিস জানান, আগে থেকেই এমন নিয়মে টাকা উঠে আসছে। বিয়টি আমি বুঝতে না পেরে দিয়ে দিয়েছি। খোঁজ খবর ও আইন না জেনে এমন ভাবে টাকা দেওয়া ঠিক হয়নি বলেও ম্যানেজার জানান। বিষয়টি নিয়ে কুমরাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, সাংবাদিকদের কাছ থেকে আমি এমন তথ্য পেয়েছি। তবে ঘটনাটি সঠিক বলেই মনে হচ্ছে।

তিনি বলেন কর্মসৃজন প্রকল্পের টাকা এভাবে উত্তোলন আইন বর্হিভুত। চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, আমজাদসহ কতিপয় মেম্বর এর আগে জেলা পরিষদের নির্বাচনে জনৈক সদস্যকে ভোট দিবে বলে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে বহুবার সালিশ বৈঠক হয়েছে। মেম্বরদের নীতি বিরোধী কাজকর্মে ইউনিয়নের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও চেয়ারম্যান অভিযোগ করেন। ঝিনাইদহ পিআইও অফিসের প্রকৌশলী হাসিবুর রহমান জানান, ইউনিয়নের সচিব, পিআইও অফিস ও ট্যাগ অফিসারের হিস্যা বলতে তারা কি বোঝাতে চেয়েছেন জানি না। তবে এই প্রকল্প থেকে কোন টাকা নেওয়া হয়নি। এটা শ্রমিকদের টাকা। জনৈক মেম্বর তার অপকর্ম ঢাকতে এমন কথা বলছে।

তিনি প্রশ্ন তুলে বলেন শ্রমিকদের একাউন্ট ছাড়া ব্যাংক ম্যানেজার কি ভাবে সব টাকা দিয়ে দিলেন ? বিষয়টি নিয়ে কুমড়াবাড়িয়া ইউনিয়নের সচিব ইমারত হোসেন ও ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বর আমজাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেন নি। উল্লেখ্য সারা জেলায় অতি দরিদ্রদের জন্য চল্লিশ দিনের প্রকল্পের টাকা নয়ছয় হলেও দায়ীদের বিরুদ্ধে কোন তদন্ত বা ব্যাবস্থা গ্রহন করা হয় না বলে অভিযোগ উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।