লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে সংক্রমনের দাবানল ছড়িয়ে পড়েছে। পঞ্চাশ থেকে ষাটোর্ধ মানুষ আক্রান্ত হলেই ঝুকির মধ্যে চলে যাচ্ছে জীবন। তবে কম বয়সীরাও মৃত্যুবরণ করছে ঝিনাইদহে। হাই ফ্লো অক্সিজেনের অভাবে বেশির ভাগ রোগীর মৃত্যু হচ্ছে। মঙ্গলবার সন্ধায় রাবেয়া বেগম নামে এক নারীর হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি। কারণ সবগুলো করোনা রোগীর কাছে ছিল।

কোনভাবেই থামানো যাচ্ছে না সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিদিন নতুন নতুন রোগি হাসপাতালে ভর্তি হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। অনেকেই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে একজন আইনজীবীসহ ১১ জন করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৫৬ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এসব তথ্য জানিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শৈলকুপা ১ জন ও হরিণাকুন্ডুতে ১ জন মারা গেছে। এদিকে সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪৫৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।

এদের মধ্যে পজেটিভ এসেছে ১৫৬ জনের। আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ১’শ ৭৬ জন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ জানান, সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১১৫ জন রোগি চিকিৎসাধীন রয়েছে। শয্যা সংখ্যার তুলনায় বেশি রোগীর কারণে চিকিৎসা দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।