লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে হাই ফ্লো অক্সিজেনের জন্য মানুষের হাহাকার, নেই আইসিইউ


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে হাহাকার চলছে। যখন তখন প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন সেবা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারছে না। ফলে রোগীর জীবন বিপন্ন হচ্ছে। মিল্টন নামে রোগীর এক স্বজন জানান, তার মায়ের হাই ফ্লো অক্সিজেন যখন প্রয়োজন ছিল তখন পাওয়া যায়নি। হাই ফ্লো অক্সিজেনের অভাবে মায়ের মৃত্যু ঘটে।

সোমবার বিকালে ঝিনাইদহ উপশহরপাড়া নিবাসী সাংবাদিক জাহিদুর রহমান তারিক নামে আরেক জন রোগীর স্বজন জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সিমান্তের চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ও তার ছোট চাচি আনোয়ারা বেগম (৭০) হাই ফ্লো অক্সিজেনের অভাবে যখন ছটফট করছিল তখন হাসপাতাল থেকে বলা হয় হাই ফ্লো অক্সিজেন সব এক্টিভ। তারপর সাংবাদিক জাহিদুর রহমান তারিক মুমুর্ষ অবস্থায় তার চাচিকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসলেশন ওয়ার্ডে ভর্তি করে।

সেখানেও আইসিইউ এবং হাই ফ্লো অক্সিজেন পাওয়া যায়নি। ফলে ১২ই জুলাই সোমবার বিকাল ৪টার দিকে তার চাচির মৃত্যু ঘটে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিথিলা ইসলাম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন খুবই কম। ১২টির মধ্যে দুইটি নষ্ট। ১০টি সব সময় এক্টিভ থাকে। ফলে জরুরী মুহুর্তে রোগীদের হাই ফ্লো অক্সিজেন সেবা দিতে পারছি না। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে জাহেদী ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৪০ টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। এসময় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন-অর-রশিদ ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজলসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য আরো ১৫ টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। সোমবার সকালে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের হাতে তুলে দেওয়া হয়। তবে এই মুহুর্তে সবচে বেশি প্রয়োজন হাই ফ্লো অক্সিজেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।