লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে হতাহত ৮ পরিবারকে ইঞ্চিন চালিত অটো ভ্যান প্রদান


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সেনা কল্যাণ সংস্থার পরিবহনে পিষ্ট হয়ে ঝিনাইদহে হতাহত ৮ পরিবারকে ইঞ্চিন চালিত অটো ভ্যান প্রদান করা হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ শহরের কালিকাপুর বটতলায় এ্যালিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের ডিলার পয়েন্টে সড়ক দুর্ঘটনায় হতাহত নির্মান শ্রমিকের পরিবারের মাঝে এই যানবাহন প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজ সেবক মোঃ কামরুজ্জামান প্রিন্স, বিশিষ্ট ঠিকাদার ফারুক হাসান কাজল, এ্যালিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের জোন ইনচার্জ মোঃ ফারুক ফেরদৌস, ডিলার মোঃ আকরাম হোসেন ও মোঃ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। হতাহতদের পরিবারের পক্ষ থেকে নিহত মানিকের স্ত্রী মোসাঃ চায়না খাতুন, নিহত আজাদ মন্ডলের স্ত্রী রেখা খাতুন, নিহত সাহেদুর রহমানের স্ত্রী রাবেয়া রেগম, নিহত মজনু মন্ডলের পিতা শহীদ মন্ডল, নিহত শফিকুলের স্ত্রী রহিমা খাতুন, নিহত রাব্বীর স্ত্রী নিলা খাতুণ, নিহত আনিচুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন ও আহত রিপন মন্ডল নিজেই অটো ভ্যান গ্রহন করেন।

উল্লেখ্য ২০২১ সালের ১৩ জানুয়ারী কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে নির্মান শ্রমিকেরা ঝিনাইদহে ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌছলে কুষ্টিয়াগামী সেনা কল্যান সংস্থার একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় আরো একজন। হতাহত এই পরিবারের সবাইকে ইঞ্চিন চালিত অটো ভ্যান প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।