লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী। শনিবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। একই সময় সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে চলে টিকাদান কর্মসূচী। ইউনিয়নের নারিকেলবাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ টি বুথ স্থাপন করে বয়স্ক, নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদাণ করা হয়।

সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। এসময় ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ আরিফ সরকার ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাসসহ অন্যান্যরা। অপরদিকে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়ন পরিষদে টিকা নিতে সকাল থেকেই হাজির হয় নানা শ্রেণী পেশার মানুষ। স্বাস্থ্যবিধি মেনে সেখানে চলে গণটিকাদান কর্মসূচী। কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলসহ অন্যান্যরা। স্বাস্থ্য বিভাগ জানায়, সারাদেশের ন্যায় ঝিনাইদহের ৬৭ টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভায় এ পরীক্ষামুলক ভাবে এ টিকাদান চলে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি ইউনিয়নের ১ টি কেন্দ্রে ৩ টি বুথে টিকা প্রদাণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।