লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে শিশুকে ধর্ষণ চেষ্টা; বাড়িতে থাকতে ভয় পাচ্ছে সেই শিশুটি!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম ঝিনাইদহ (ছোট ঝিনাইদহ) গ্রামের ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থীকে নিজ বাড়িতে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ উঠেছে। এই গ্রামের হুরমতের ছেলে করিম রাতে ঘরে উঠে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির মায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে করিম তার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৮ আগষ্ট ঝিনাইদহ শহরে তার মায়ের ডিউটি থাকার সুযোগ নেয় করিম। পিতা মানসিক প্রতিবন্ধি।

ঘটনার দিন রাতে বাড়িতে ছিল দুই ছেলে মেয়ে ও প্রতিবন্ধী স্বামী। এই সুযোগে ঘরে উঠে ঐ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালাই লম্পট করিম। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সন্ধ্যাবেলা করিম তার বাবা-ভাইয়ের জন্য মিষ্টি দেয় খেতে। সেই মিষ্টি খেয়ে বেঘোরে ঘুমিয়ে পড়ে তারা। রাত আনুমানিক ১০টার দিকে করিম ঘরে ওঠে। ঠিক পেয়ে শিশুটি তার বাবাকে অনেক ডাকা-ডাকি করেও জাগাতে পারছিল না।

পরে জোরে কান্নাকাটি শুরু করলে বাবা ও পাড়ার অন্য লোক ছুটে এলে পালিয়ে যায় করিম। শিশুটি জানায়, ওই রাতে ভয়ে তারা বাড়ির পাশের একটি দোকানে রাত কাটিয়েছে। ঐ শিশুটির মা জানায়, এর আগেও করিম তার মেয়ের যৌন হেনস্তা করেছে। আমি তাকে সাবধানও করেছি। তার পরেও গত বুধবার আমি বাড়িতে না থাকায় আবার সে আমার মেয়েকে ধর্ষন চেষ্টা চালায়।

ওই গৃহবধু আরা জানান, আমার স্বামী কাজ করতে পারেনা। আমি উপার্জন করে সংসার চালায়। মেয়েকে একা বাড়িতে রেখে কাজেও যেতে পারছি না। আমি এর বিচার চায়। এই বিষয়ে বেতাই-চন্ডিপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল করিম বলেন, আমি ছুটিতে আছি। এই বিষয়ে কিছুই জানিনা। একই ক্যাম্পের এএসআই খোরশেদ বলেন, আমি ঘটনা আগে শুনিনি। এখনই খোঁজ নিতে যাচ্ছি। এদিকে খবর পেয়ে সাংবাদিকরা ভিকটিমের বাড়িতে গেলে মেয়ের মা ও মেয়ে বর্ননা তুলে ধরেন।

তাদের অভিযোগ স্থানীয় কিছু মাতব্বর এই ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও পশ্চিম ঝিনাইদহ গ্রামে এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ করে এক কবিরাজ। কিন্তু সে ঘটনায় কথিত গ্রাম্য মাতুব্বররা মামলা করতে দেয়নি। ধর্ষকের কাছ থেকে দেড় লাখ টাকা আদায় করে ধর্ষিতাকে ৪০ হাজার টাকা দিয়ে বাকি টাকা খেয়ে ফেলে বলে এলাকায় কথিত আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।