লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মে, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহে লকডাউনেও ঢাকায় যেতে চড়া মুল্যে বিক্রয় হচ্ছে মাইক্রোবাসের টিকিট


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কয়েক ধাপে চলছে সর্বাত্মক লকডাউন। পরিবার-পরিজনের সাথে ঈদ করতে দুর-দুরান্ত থেকে ছুটে এসেছেন। এখন কর্মস্থলে ফেরার চেষ্টা। কিন্তু সর্বাত্মক লকডাউনে চলছে না দুরপাল্লার বাস।

প্রতিদিন সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার ঊদ্দেশ্যে ছেড়ে গেলে ও স্থানীয় প্রশাসনের এ বিষয়ে কোন মাথা ব্যাথা নেই। সে কারণে মাইক্রোবাসের টিকিট বেশি দামে কিনে যেতে হচ্ছে ঢাকাতে এদিকে সর্বাত্মক লকডাউনে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ঢাকাগামী মাইক্রোবাসের মালিক ও শ্রমিকরা। গত ১ মাস যাবত তাদের কোন উপার্জনের ব্যবস্থা নেই। তাই বাধ্য হয়ে কাউন্টারের সামনে মাইক্রোবাস রেখে টিকিট বিক্রি করছেন তারা।

বৃহস্পতিবার ঝিনাইদহ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ১০ সিটের মাইক্রোবাসের টিকিট জনপ্রতি নেওয়া হচ্ছে এক হাজার থেকে পনের’শ টাকা। আর ১৮ সিটের মাইক্রোবাসের টিকিট নেওয়া হচ্ছে তের’শ থেকে আঠার’শ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, টার্মিনাল শ্রমিকদের করোনাকালীন কোনো আয়-উপার্জন নেই। দুরপাল্লার গাড়ি বন্ধ থাকায় এ ব্যবস্থা করতে হয়েছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছে।

ঢাকাগামী মতলেব উদ্দিন নামক এক যাত্রী বলেন, ঈদ করতে তিনি বাড়িতে এসেছেন। এখন ঢাকায় কর্মস্থলে ফিরবেন। বার’শ টাকা দিয়ে একটি টিকিট কেটে ঢাকা যেতে হচ্ছে। বাস চললে এত বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হতো না। কোন উপায় না পেয়ে অনেক বেশি টাকা দিয়ে ঢাকায় যেতে হচ্ছে। ঢাকাগামী মাইক্রোবাসের মালিকসহ শ্রমিকরা বলেন, দুই ঈদেই ঢাকাগামী পরিবহন গুলোর ভালো ব্যবসা হয়। সেইসাথে আমাদেরও ভালো উপার্জন হয়। কিন্তু গত ঈদেও কোন উপার্জন নেই। এই ঈদেও গাড়ি বন্ধ। পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে ঈদ কেটেছে। উপায় না পেয়ে মাইক্রোবাসের টিকিট বিক্রি করছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।