লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মে, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহে মাইক্রোবাস যোগে যাত্রী পাঠানো হচ্ছে ঢাকায়\ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহসহ সারা দেশে দুরপাল্লার গণপরিবহণ বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে আন্ত:জেলা বাস চলাচল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহণ মালিকরা। সরেজমিনে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে, জননী পরিবহণের বাস কাউন্টারে এখন মাইক্রোবাসের কাউন্টার বানানো হয়েছে। ব্যাগ নিয়ে কেউ গেলেই জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবেন। ঢাকা গেলে উঠে পড়–ন মাইক্রোবাসে। সকাল থেকে গভীর রাত অবধি মাইক্রোবাস সেখানে রাখা হচ্ছে। ভাড়া দেওয়া হচ্ছে দ্বিগুনেরও বেশি।

দেখা যায়, মাইক্রোবাসের মধ্যে গাদা-গাদি করে যাত্রী উঠানো হয়েছে। যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ৩ টি ছিটের স্থানে ৪ জন বসিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। এতে থেকেই যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। যাত্রী বেশে টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়। জননী পরিবহনের কাউন্টার থেকে ঢাকা হচ্ছে। ভাড়া কত জিজ্ঞাসা করতেই বলছেন, ১ হাজার থেকে ১৫’শ টাকা দিতে হবে। গাড়ী বুঝে ভাড়া হাকানো হচ্ছে। বাস বন্ধ থাকলেও মাইক্রোবাস চালকদের যেন পোয়াবারো। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক বলেন, করোনার প্রাদুর্ভাব ঠেকানে সরকার দুরপাল্লার বাস বন্ধ রেখেছে।

কিন্তু এখানে কয়েকজন কাউন্টার মালিক আর মাইক্রোবাসের মালিক ও চালকরা আইন অমান্য করে যাত্রী পাঠাচ্ছেন। একসাথে যাওয়ার কারণে তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুকি থেকেই যাচ্ছে। তিনি বলেন, মাইক্রোবাস পাঠানো হলে বাস গেলে দোষ কিসে। বাসে তো অর্ধেক যাত্রী নিয়ে যাওয়া হবে। আর মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে। এজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।