লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ভুমি কর্মকর্তাকে লাঞ্চিত করা মামলায়, আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের দেড় ঘন্টায় জামিন!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে মতিয়ার রহমান নামে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করা মামলায় দেড় ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। মারধরের শিকার ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান গত শুক্রবার মামলাটি করেন। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার নবগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে মাটি খনন করছিলেন ফরিদ।

সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাধা দেন স্থানীয় ভুমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান। নিষেধ করা মাত্রই ক্ষিপ্ত হয়ে সরকারী কর্মকর্তার উপর হামলা করেন ফরিদ। প্রকাশ্যে একজন সরকারী কর্মকর্তাকে কিল-ঘুষি ও গলা টিপে ধরে হত্যার চেষ্টা করা হয়। এদিকে জামিন পেয়ে নিজের ফেসবুকে ফারুকুজ্জামান ফরিদ লিখেছেন “সকলের উদ্দেশ্য বলতে চাই, আমাকে নিয়ে গত দুইদিন আগে একটি মিথ্যা মামলা করা হয়! অতঃপর আইনের প্রতি সম্মান দেখিয়ে ও আমার নৈতিকতার জায়গা থেকে আমি নিজে আজ ১৯-০৪-২০২১ তারিখ সকাল ১১ টায় ঝিনাইদহ সদর থানায় নিজেকে সোপর্দ করি। ১৯-০৪-২১ তারিখ বেলা ১২:৩০ টায় আমাকে ঝিনাইদহ জজ্ কোর্টে হাজির করা হয় এবং আমি নির্দোষ প্রমাণিত হওয়ায় মহামান্য আদালত আমাকে জামিন দেন।

অতএব, কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি”। জামিনের বিষয় নিয়ে ঝিনাইদহের পিপি এড ইসমাইল হোসেন জানান, সাবেক চেয়ারম্যান ও মহামারী করোনা বিবেচনায় ইচ্ছা করলে বিজ্ঞ আদালত এই মামলায় জামিন দিতে পারেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন জানান, সরকারী কর্মকর্তা লাঞ্চিত হয়েছেন। সরকারী বিভাগ পুলিশ তদন্ত করেছেন। সরকারী আদালত জামিন দিয়েছেন। এ নিয়ে আমার বলার কিছুনেই। আদালত যা ভাল মনে করেছেন সেটাই করেছেন।:

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ মিনিট আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩৩ মিনিট আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪৫ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫১ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫৬ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২০ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।