লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহে ভাতা বিতরণ কান্ডে মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়ার আশংকা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে করোনা সংক্রমণ ও মৃত্যু উর্ধ্বগতির মুখে যখন কঠোর বিধি নিষেধ পালিত হচ্ছে তখন জটলা পাকিয়ে ঝিনাইদহ সোনালী ব্যাংক ভাতার টাকা বিতরণ করছে। এতে মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়ার শংকা দেখা দিয়েছে।

সোমবার ঝিনাইদহ শহরের উজির আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিধবা ভাতার টাকা বিতরণ শুরু করে সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখা। এসময় সদর উপজেলার সুরাট ইউনিয়নের ১৭৩ জন বিধবার মাঝে বকেয়া থাকা গেল বছরেরর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হয়। এভাবে জনসমাগম ঘটিয়ে ভাতার টাকা বিতরণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

সদরের সুরাট ইউনিয়নের বাসিন্দা আনোয়ারা বেগম জানান, সকাল ৮ টা থেকে বিধবা ভাতার টাকা নেওয়ার জন্য সোনালী ব্যাংকে গিয়েছিলাম। সেখান থেকে স্কুল মাঠে উপস্থিত হতে বলা হয়। সেই থেকে মাঠে এসে বসে আছি। আমার মতো শতাধীক বিধবা জটলা পাকিয়ে বসে আছি।

সুরাট গ্রামের মারিয়া বেগম বলেন, ভাতার টাকা নিতে এসে দেখি সবাইকে এ জায়গায় জড়ো হয়ে বসে আছে। কোন স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে ঝিনাইদহের মানবাধিকার নেতা অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, এটা খুবই দু:খ জনক করোনার এমন পরিস্থিতিতেও এভাবে জটলা তৈরি করে ভাতা বিতরণ করা হচ্ছে। এই জটলা থেকে যদি কেউ করোনা আক্রান্ত হয় তার দায়ভার কে নেবে ? সুতরাং প্রশাসনেরও এ ব্যাপারে সতর্ক থাকা দরকার ছিল। সতর্ক থাকা উচিৎ ছিল ব্যাংক কর্তৃপক্ষের।

এ বিষয়ে সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখার প্রিন্সিপাল অফিসার আবুল কালাম বলেন, কিছু ভাতার টাকা বকেয়া ছিল। এখানে এসে সে টাকা দিচ্ছি। আমরা বলছিলাম গ্রহীতাদের দুরে সরে থাকতে। কিন্তু তারা তা মানছে না। তারা না মানলে আমরা কি করতে পারি বলুন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, জটলা পাকিয়ে ভাতা বিতরণের বিষয়টি জানলাম। সেখানে স্বাস্থ বিধি নিশ্চিতে ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।