লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে বাউল মতলেব ফকিরের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ৩০শে আগস্ট সোমবার অনুষ্ঠানের প্রথম দিনে ঝিনাইদহের বিশিষ্ট বাউল শিল্পী মতলেব ফকিরের নেতৃত্বে তার নিজ বাসা গয়েশপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাধুসংঘ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লালন চর্চা ও গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে বাউল মতলেব ফকিরের নেতৃত্বে ও আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙ্গালীভোজের আয়োজনসহ বাউল সঙ্গীত ও পালাগান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ঝিনাইদহ শহরের মুজিব চত্বর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলার লালন চর্চা ও গবেষণা ফাউন্ডেশনের বাউল সাধুদের জাতীয় শোক দিবসের কালো ব্যাচ পরিয়ে জাতীয় শোক দিবস সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আঃ রশিদ।

সেসময় বাউল সাধুদের সভাপতি ও বিশিষ্ট বাউল শিল্পী মতলেব ফকির বলেন, ঝিনাইদহ জেলার সিনিয়র বাউল শিল্পী ও সাধুরা অত্যন্ত অবহেলিত ও নির্যাতিত। তাদের নেই কোন প্রকার আয়ের উৎস। তারা যেন সমাজের এক প্রকারের বোঝা হয়ে আছে। তিনি বলেন, আমি জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় শেখ হাসিনাকে প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও নির্যাতিত সিনিয়র বাউল শিল্পী ও সাধুদের ভাতা ও তাদের পূর্ণ পুনর্বাসনের জন্য জোর দাবি করছি।

উক্ত শোক দিবস অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলা থেকে ৩৮জন বাউল শিল্পীসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা প্রায় ৫শত বাউলদের মধ্যে খাবার বিতরণ করেন মতলেব ফকির। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ও জেলার বিশিষ্ট শিল্পীদের নিয়ে বাউল সঙ্গিত ও পালাগান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কন্ঠের অধিকারী আলমগীর হোসেন। উল্লেখ্য বিশিষ্ট বাউল শিল্পী মতলেব ফকিরের নেতৃত্বে এবার নিয়ে মোট ৩৮তম জাতীয় শোক দিবস পালন করা সুসম্পন্ন হল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।