লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। সোমবার সকালে সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে ফেরদৌস কবির (৩০), সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮), মাসুদ রানা (২০), জয়নাল হোসেনের ছেলে সবুজ হোসেন (১৬)সহ ৫ জন।

আহত সোহেল রানার ভাই শাহজাহান আলী জানান, ঈদের পরদিন ওই গ্রামে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে ইমরান নামের এক যুবকের সাথে সাইফ নামের একজনের হাতাহাতি হয়। বিষয়টি ফেরদৌস কবির তখন মিটিয়ে দিয়ে উভয়পক্ষকে বাড়িতে যেতে বলে। সোমবার সকালে ফেরদৌস কবির পোল্টি মুরগীর খাবার কিনতে বাড়ি থেকে ডাকবাংলা বাজারে যাচ্ছিল।

বাড়ি থেকে গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে ওই দিনের ঘটনার জের ধরে পুব থেকে ওৎ পেতে থাকা ওই গ্রামের ইমরান হোসেন, মুকুল হোসেন, নজরুল ইসলাম, আলামিন হোসেন ফেরদৌসকে মারধর করে। সংবাদ পেয়ে অন্যরা উদ্ধার করতে গেলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাহান আলী অভিযোগ করে বলেন, ফেরদৌসকে মারধর করে তার কাছে থাকা ৮৪ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।