লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে পৃথক ঘটনায় নিহত ৩


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় করিমন নেছা (ভুন্দি) (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে খালিশপুর-জীবননগর সড়কের তুষার সিরামিক ফ্যাকটরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। করিমন নেছা ভুন্দি মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের মসলেম উদ্দিন (মিঠুর) স্ত্রী।

মহেশপুর থানার ওসি সাইফুর রহমান জানান, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে একটি ইঞ্জিন চালিত নসিমনে করে বাড়ির দিকে যাচ্ছিল করিমন নেছা ভুন্দি এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় করিমন নেছা ভুন্দি। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। এদিকে শুক্রবার বিকালে শৈলকুপার কবিরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে উপজেলার পৌর এলাকার আমদ আলির ছেলে রাকিব নামের এক ব্যক্তি মারা গেছে।

নিহত রাকিব কবিরপুর এলাকার নায়েব আলীর বাড়িতে বিল্ডিং নির্মানের কাজ করতে যেয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে গেলে তাকে আহত অবস্থায় শৈলকুপা হাসাপতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত ব্যক্তির শারীরি অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করলে পথের মধ্যে সে মারা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির হোসেন বিদ্যুতের তারে জড়িয়ে একজন মারা গেছে বলে জানান। আবার ঝিনাইদহে সাপের কামড়ে ফয়সাল মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

১৬ জুলাই শুক্রবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটে। জানা গেছে, গতরাতে ফয়সালকে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। শরীরে সাপের বিষের যন্ত্রণা শুরু হলে তার ঘুম ভেঙে যায়। এসময় সে তার মাকে জানায় তার শরীরের ভিতর কেমন জানি লাগছে। ফয়সালের রুমে কিছু সময় থাকার পর তাকে স্বাভাবিক মনে হলে তার মা উনার ঘরে ফিরে যায়। তখনও কেউ বুঝতে পারেনি তাকে সাপে কেটেছে।

সকালে ঘুম থেকে ছেলের উঠতে দেরি হওয়ায় মা রুমে যেয়ে দেখে ফয়সালের মুখ দিয়ে লালা ঝড়ছে। সেসময় পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত ফয়সাল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন এর রামচন্দ্র পুর পুর্ব পাড়ার আসির উদ্দিনের ছেলে। সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।