লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে নামাজে ইকামত দেওয়া নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৫


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মসজিদে জামায়াতের নামাজে ইকামত দেওয়া নিয়ে বিরোধের জের ধরে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের গোয়ালপাড়া পুটিয়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

নিহত মোদাচ্ছের গোয়ালপাড়া পুটিয়া গ্রামের শুকুর আলী মোল্লার ছেলে। এদিকে হত্যাকান্ডের পর গ্রামটিতে ভাংচুর ও লুটপাটের চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। বর্তমান গ্রামটিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন মোল্লা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজে মোয়াজ্জিন অনুপস্থিত ছিল। এ সময় নামাজের ইকামত দেওয়াকে কেন্দ্র করে মসজিদের মধ্যেই বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। সেই সুত্র ধরে সংঘর্ষে তার ভাই মোদাচ্ছের খুন হয়।

গ্রামবাসি সুত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই ওই গ্রামের জাফর হোসেন ও মুক্তার মিলন গ্রæপে বিভক্ত। তুচ্ছ এ ঘটার জের ধরে শুক্রবার সকালে গোয়ালপাড়া পুটিয়া গ্রামের বউ বাজারে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছের হোসেন ও তার ভাতিজাসহ বেশ কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করে। মোদাচ্ছেরের শরীরে একাধীক ধরালো অস্ত্রের কোপ রয়েছে। নিহত মোদাচ্ছের মুক্তার মিলন গ্রæপের সমর্থক বলে জানা গেছে।

এলাকার ইউপি মেম্বর ফারুক হোসেন জানান, মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের জামায়াতে ইকামত দেওয়া নিয়ে এই বিরোধের সুত্রপাত। এমন তুচ্ছ ঘটনা নিয়ে খুনোখুনি করা খুবই দু:খজনক ও উদ্বেগের বিষয় বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।