লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে তালা ভেঙ্গে, গরুর গলার শেকল কেটে কৃষকের শেষ সম্বল ৪টি গরু চুরি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ‘আমার জমি-জাতি কিছু নেই। মানুষের জমি লিজ নিয়ে চাষ করি। কষ্ট করে ৪ টে গরু পালিছিলাম। ২ টোর বাছুর হয়েছে। বাছুরগুলো বড় করতিছি। গরু কয়ডা পুষে ভাবছিলাম সংসার টা ভালো মত চালাবো। অনেক কষ্ট করে গরু গুলো গুছাইচি। দুধ পর্যন্ত দুয়ায়নে। খাওয়ার জন্যিই রাখিনে যে বাছুর বড় হোক। আমার কষ্টের গরুগুলো সব চুরি করে নিয়ে গেছে ভাই।

আমার দুটো দুধ খাওয়া বাছুরগুলো থুয়ে গরু নিয়ে গেছে। ভগবান ওদের বিচার করবে। এর থেকে আমার মৃত্যুও ভালো ছিল’। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লৌহজংগা গ্রামের হতদরিদ্র কৃষক অসিম বিশ্বাস। মঙ্গলবার গভীর রাতে তার ৩টি গাভী ও ১ টি বকনা গরু নিয়ে গেছে চোর। তিনি জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ৪ টি গরু খেতে দিয়ে ঘুমাতে যান তিনি।

রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে গরু নেয়। গোয়ালের তালা ভেঙ্গে, গরুর গলায় দেওয়া শেকল কেটে গরুগুলো চোর চক্র নিয়ে যায়। সকাল থেকে বাছুর দুটি দুধের জন্য ছটফট করছে। ৪ টি গরুর মুল্যে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা। গরুগুলো চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।