লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে ট্রাক মালিকের পিটুনিতে চিকিৎসাধিন অবস্থায় আল আমিন (২৫) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। নিহত আল আমিন হরিণাকুন্ডু উপজেলার বড়ভাদড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। সোমবার মধ্যরাতে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলাবার ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ গ্যারেজ মালিক কামারকুন্ডু গ্রামের শহিদুল ও হামদহ এলাকার সুবোল কুমার নামে দুই আসামীক গ্রেফতার করেছে। পলাতক রয়েছে প্রধান আসামী মোতালেব ওরফে মিতালী।

আল আমিনের মা অজলা বেগম মঙ্গলবার দুপুরে জানান, তার ছেলে শৈলকুপার মোতালেব ওরফে মিতালীর ট্রাক চালাতো। ওই ট্রাকে সে ৫ বছর হেলপারিও করেছে। রোববার দুর্ঘটনায় পড়ে ট্রাকের একটি চাকা নষ্ট হয়ে যায়। বিকালে ট্রাকের চাকা মেরামত করতে আল আমিন হামদহ বাইপাস এলাকার জনৈক শহিদুলের গ্যারেজে নিয়ে আসে। ট্রাক মালিক পুর্ব পরিচিত ছিল গ্যারেজ মালিক শহিদুলের। ট্রাক মালিক গ্যারেজে এসে আল আমিনের সঙ্গে তর্কবিতর্কে লিপ্ত হয়। এ সময় অন্যান্য ট্রাকের ড্রাইভার, মিস্ত্রি ও টায়ারের দোকানদাররা জোটবদ্ধ হয়ে আল আমিনকে মারপিট করতে থাকে।

এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার খবর নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর পরই দুই আসামী গ্রেফতার হয়েছে। প্রধান আসামী ট্রাক মালিককে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে ঝিনাইদহ জেলা ট্রাক, ট্যংকলরি, কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপিত দাউদ হোসেন ও জাহাঙ্গীর হোসেন সাগর জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বড় ভাদড়া গ্রামে নিহত ড্রাইভার আল আমিনের দাফন সম্পন্ন করা হয়। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচার ও দায়ী ব্যাক্তিদের শাস্তি দাবী করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।