লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ঘাস মারা বিষ দিয়ে তিলক্ষেত ছাই!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে ঘাস মারা বিষ দিয়ে ২বিঘা জমির তিলক্ষেত পুড়িয়ে ছাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ এপ্রিল) ভোররাতে ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে, তিল ক্ষেতের জমিতে ঘাস মারা বিষ দেওয়ার ফলে ২বিঘা জমির চারা তিল গাছ নষ্ট হয়ে গেছে।

এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানাগেছে, ঝিনাইদহ পৌরসভার ভুটেরগাদি গ্রামের গবীন্দপুর মৌজায় আমিরুল ইসলাম কদুর ২বিঘা জমি, একই গ্রামের মকছেদ বিশ্বাসের ছেলে মোঃ আব্দুল মালেক বর্গা নিয়ে চাষবাদ করে আসছে। এবার তিনি ওই জমিতে তিলচাষ করেছেন। কিন্তু পূর্বশত্রæতার জের ধরে বর্গা চাষির তিল ক্ষেতে রাতের আধারে ঘাস মারা বিষ দিয়ে তিলক্ষেত পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্গাচাষি মোঃ আব্দুল মালেক জানান, আমার তিন ছেলের মধ্যে মেজ ছেলে অন্ধ হওয়ায় তাকে নিয়ে খবই কষ্ট থাকি।

নিজের কোন জায়গাজমি না থাকায় আমিরুল ইসলাম (কদু) ভাইয়ের দুই বিঘা জমি বর্গা করি। এবার এই জমিতে তিল চাষ করা হয়েছে, চারাগাছ গুলো দেখতে ও অনেক ভালো হয়েছে। জমির মালিক আমিরুল ইসলাম (কদু) জানান, সকালে আব্দুল মালেক আমাকে মোবাইল ফোনে বলে তার তিল ক্ষেতে ঘাস মারা বিষ দিয়ে সব তিল গাছ পুড়িয়ে দিয়েছে।

আমি সংবাদ পাবার সাথে সাথে জমির উপরে গিয়ে দেখি ছোট ছোট তিল গাছগুলো বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল করিম বলেন, আমরা পৌসভার ভুটেরগাদি গ্রামে ঘাস মারা বিষ দিয়ে তিলক্ষেত পুড়িয়ে দিয়েছে এমন সংবাদ পায়। ঘটনাস্থলে উপ-সহকারী (বøক সুপার) কৃষি কর্মকর্তা মিলন কে পাঠানো হয়। পরে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে দুই বিঘা তিল ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগের ফলে ফসল পুড়ে গেছে। এতে করে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।