লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু,আক্রান্ত ১৭ জন!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন। সিভিল সার্জন: ডা: সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।

এদের মধ্যে ১৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদরে ১১ জন, শৈলকুপায় ২ জন, কালীগঞ্জে ৩ জন ও কোটচাঁদপুরে রয়েছে ১ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১’শ জনে। নতুন করে ১৭ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৫’শ ৯১ জনে। এদিকে লকডাউনের ৩ দিন চলছে কঠোর ভাবে। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসন। শনিবার সকাল থেকেই শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, হামদহসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। শহরের আগতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান যেন খোলা না হয় এ জন্য অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। যশোর সেনানিবাসের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার ক্যাপ্টে মো: তানজিমুল আনোয়ার বলেন, আমার আমাদের ৩য় দিনের প্রেট্টোল এ্যাকিভিটির অংশ হিসেবে কাজ করছি।

যারা বাইরে বের হচ্ছে তারা স্বাস্থ্যবিধি মানছেন কি না? সামাজিক দুরত্ব মানা হচ্ছে কি না? এই বিষয়টি লক্ষ্য করছি। বিশেষ করে বিভিন্ন বাজার ও পাবলিক প্লেসে আমরা কাজ করছি। তাছাড়াও জরুরী পরিসেবা বাদে যে সমস্ত গাড়ি চলছে তাদের সঠিক কারণ যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে একসাথে কাজ করে সরকারি যে নির্দেশনা আছে তা কার্যকরে কাজ করছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।