লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মে, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহে কোয়ারেন্টিনে ভারত ফেরত চারজনের শরীরে করোনা শনাক্ত!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরেও ভারতফেরত চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের জেলার সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে তাঁদের বাড়িতে পাঠানোর কথা ছিল। গত ৩ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছিলেন তারা। সেই থেকে কোয়ারেন্টিনে ছিলেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পিটিআই কোয়ারেন্টিন সেন্টারের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ঝিনাইদহ পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে থাকা ১১৯ জনের মধ্যে সোমবার দুপুর ২টা পর্যন্ত ৮১ জনের রিপিল টেস্ট কারানো হয়েছে। এ সময় চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে আইইডিসিআরসহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পরে সিদ্ধান্ত হবে আক্রান্তরা ভারতীয় ভ্যারিয়েন্ট শরীরে বহন করছেন কি না? অন্যদের মধ্যে করোনামুক্ত সনদ দিয়ে ২৩ জনকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে আসা ২৭ জনের মধ্যে যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল তাদের এখন নেগেটিভ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেস্টে ওই ব্যক্তিদের শরীরে করোনার কোনো অস্তিত্ব মেলেনি। এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষায় করোনা পজিটিভ ছিল তাদের। এবিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। তিনি বলেন, ‘এই মুহূর্তে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আইইডিসিআর ল্যাবে পাঠানো নমুনার ফলাফল না পাওয়া পর্যন্ত বিশেষ ব্যবস্থায় সদর হাসপাতালেই রাখা হয়েছে তাদের। তবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের শরীরে করোনা শনাক্ত হওয়ার ঘটনায় নতুন করে ভাবনায় পড়েছে স্বাস্থ্য বিভাগ।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।