লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করছেন ইউপি চেয়ারম্যান নিজেই!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- আব্দুল্লাহ আল মাসুম ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের ১০ নং হরিশংকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পরানপুর গ্রামের মৃত আবু ইস্কান্দার বাবু ডাক্তারের ছেলে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন সিএইচসিপি। ট্রেনিং নিয়ে নিজ ইউনিয়নে করোনার লক্ষণ থাকা ব্যক্তিদের নমুনা নিজেই সংগ্রহে নেমেছেন। চেয়ারম্যান মাসুম নিজ ইউনিয়নের সংক্রমণের ঝুঁকিতে থাকা বা লক্ষণ আছে এমন ব্যক্তিদের বাড়ি বাড়ি যাচ্ছেন। টিম গঠন করে নিজেই নেতৃত্ব দিচ্ছেন।

নিজে একজন স্বাস্থ্য কর্মী হওয়ার সুবাদে সাহসিকতার সাথেই নিজেই নমুনা সংগ্রহ শুরু করেছেন। চেয়ারম্যান মাসুম জানান, ঝিনাইদহ জেলাতে করোনার সংক্রমণ অতি আকার ধারণ করেছে। নিজেরা সচেতন না হলে প্রান্তিক পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি নির্বাচিত হন। মাসুম জানান, আমি সিভিল সার্জনের কাছে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করি।

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটের কাছে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে গত মঙ্গলবার থেকে আমার ইউনিয়নের সন্দেহাভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ঝিনাইদহ করোনা ইউনিটে জমা দিচ্ছি। করোনা এখন গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে। পরীক্ষার ফলাফল আসার পর আক্রান্ত ব্যক্তিদের আলাদা রাখা ও প্রাথমিক অবস্থায় চিহ্নিত করে চিকিৎসা করা হচ্ছে। হরিশংকরপুরের আরিফুর রহমান শিকদার ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহীন সিরাজ ও সদর হাসপাতালের করোনা ইউনিটের কর্মীদের মাধ্যমে এই টিম পরিচালিত করছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।