লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো দুইজন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৬ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে ঝিনাইদহ জেলায় লকডাউনের ৫ম দিন চলছে। শহরে লকডাউন কড়া কড়ি থাকলেও গ্রামে লকডাউনের প্রভাব নেই বললেই চলে। গ্রামাঞ্চলে ইজিবাইক ভ্যান-রিকসা চলছে। এছাড়া মানুষ বাড়ি থেকে বের হয়ে ঘুরাফেরা করছে মানছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে গভির রাত পর্যন্ত চায়ের দোকানে চলেছে আড্ডা।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্তবাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৭৯ জন রুগী এর মধ্যে ৪৯ জনের করোনা পজেটিভ এবং বাকিদের করোনা উপসর্গ রয়েছে। এদিকে শনিবার লকডাউন না মানায় ৩০ জন চালককে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

অভিযানকালে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আনোয়ার সাইদ জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে লকডাউনে পুলিশের অভিযান চলমান আছে। অনেকেই দেখা যায় বিনা কারনে মটর সাইকেলে ঘোরাঘুরি করছেন। এসব কারনে চালকদের আইনের আওতায় আনাসহ স্বাস্থ বিধি মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।