লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহে করোনার হঠাৎ ছোবলে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১, ব্যাংক কর্মকর্তার মৃত্যু!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ঝিনাইদেহে। এতে হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। এদিকে আইসিইউ না থাকায় দেখা দিচ্ছে মৃত্যু নিয়ে শংকা। এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও। গত ২৪ ঘণ্টায় ৫১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন একজন ব্যাংকার। চলতি বছরে প্রথম থেকে ঝিনাইদহে করোনা আক্রান্তের হার কম থাকলেও হঠাৎ করে তা বেড়ে গেছে।

রোববার করোনা বৃদ্ধির হার ৫৪% বলে সিভিল সার্জনের দপ্তর থেকে বলা হয়েছে। ঝিনাইদহ সিভির সার্জন অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ১১৩ টি নমুনার পরিক্ষার ফলাফলের মধ্যে ৫১জন আক্রান্ত হন। এ নিয়ে ঝিনাইদহে নতুন শনাক্তদের নিয়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৯৬জন। আর মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। তবে ইসলামিক ফাউন্ডেশন এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৭৮ ব্যাক্তির লাশ দাফন করেছে। এদিকে আক্রান্তের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর চাপ বাড়তে শুরু করেছে। হাসপাতালে আইসিইউ না থাকায় রোগীদের অবস্থা খারাপ হলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে।

এসব রোগী অনেকে আবার আইসিইউ না পেয়ে মারাও যাচ্ছেন। তাদের হিসাব জেলায় কাউন্ট হচ্ছে না। মিজানুর রহমান নামে এক নাগরিক জানান, করোনা পরীক্ষা কম করা হচ্ছিলো বলে আক্রান্তের সংখ্যাও কম হচ্ছে। রোববার বেশী নমুনা পরিক্ষা করায় আক্রান্তের হার বেড়েছে। চিকিৎসকরা মনে করেন পরিক্ষার সংখ্যা আরো বাড়ালে আক্রান্তের সংখ্যাও অরো বাড়তে পারে। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড: লিমন পারভেজ জানান, পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে। আমরা নিজেরাই নতুন পরিস্থিতিতে হতভম্ব।

তিনি মনে করছেন করোনার নতুন কোন ধরনের বিস্তার ঘটতে পারে। তিনি জানান, বর্তমানে ৩০ থেকে ৩৫ বছরের মানুষ মারা যাচ্ছেন। এদিকে রোববার শৈলকুৃপা জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৩৯) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই ব্যাকা ব্রীজ পাড়ার রবিউল খোন্দকারের ছেলে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে তাকে স্থানীয় পৌর গোরস্থানে দাফন করা হয় বলে উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।