লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে একই গ্রামের ৭০টি পরিবার ঘর বাড়ি ছাড়া!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলায় দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে একটি হত্যা কান্ডকে কেন্দ্র করে একই গ্রামের ৭০টি পরিবার ২৫দিন যাবৎ বাড়ি ছাড়া রয়েছে। হত্যা মামলার আসামীদের বেশ কয়েকজনের বাড়ি ঘরে অগ্নি সংযোগ, গরু ছাগল ছিনতায়, স্যালো মেশিন, টিউবয়লের মাথা এবং বাড়ির আসবাব পত্রসহ সকল কিছু লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা বলে ভুক্তভোগীদের অভিযোগ।

হত্যা এবং হত্যা পরবর্তি সহিংসতার অভিযোগে উভয় পক্ষের ৪টি মামলা হয়েছে। উল্লেখ্য গত ২৯ জুলাই পুটিয়া গ্রামের মসজিদে মাগরীবের নামাজের একামত দেওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রæতার জের ধরে গ্রামের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরবর্তি ৩০জুলাই সকালে সংঘর্ষ চলা কালে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এই ঘটনায় একই দিনে থানায় একটি হত্যা ও নাশকতার মামলা হয়। এই মামলায় প্রধান আসামী ওমর আলীসহ ১১জন আসামী আত্মসমার্পন করেন। তারা এখনো জেলা হাজতে রয়েছে। হত্যা মামলার পরে গ্রামে শুরু হয় লুটপাট, অগ্নি সংযোগ এবং প্রতিপক্ষের উপর হামলা। একই গ্রামের ইবনে মিলন, মোফাজ্জেল হোসেন, তাহের মোল্লা, রাশেদ মোল্লা, হাসিব মোল্লা, মোকাদ্দেছ, রইচ, নজির, ইমরান, জাকিরসহ সংঘবদ্ধ একটি দল জয়নাল , মিল্টন, পাতা ও ওমর আলীসহ অনেকের বাড়িতে হামলা চালায় এবং অগ্নি সংযোগ করে বাড়ির মালামাল পুড়িয়ে দেয়।

এই হামলায় নারী শিশুসহ বেশ কয়েকজনকে আহত করে গ্রাম ছাড়া করে। পরবর্তিতে হামলার ভয়ে তারা আর গ্রামে ডুকতে পারছে বলে জানান। হামলা এবং সহিংসার ভয়ে গ্রামের ৭০টি পরিবার ২১/২২দিন যাবৎ বাড়ি ছাড়া রয়েছে। সোমবার সরেজমিনে গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের একটি পক্ষের প্রায় ২০টি পরিবারের কেউ বাড়িতে নেই। তাদের বাড়িতে কোন মালামাল, পুরুষ, মহিলা কাউকেই খুজে পাওয়া যায়নি। গ্রামের সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন হামলার ভয়ে তারা বাড়ি ছাড়া রয়েছে। গ্রামে ডুকলেই তাদের উপর হামলা করা হবে বলেও অনেক মহিলারা জানান। জয়নাল, মিল্টন, এবং পাতার বাড়িতে আগুন দিয়ে কিছু অংশ পাড়িয়ে ফেলা হয়েছে বলে দেখা গেছে।

বিষয়টি নিয়ে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া গ্রামে ফিরে যাওয়ারমত অবস্থা নেই বলেও জানান অনেকে। ভুক্তভোগি মোছাঃ লালমতি বেগমের একটি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিক জানান নাশকতা যা ঘটেছে তা হত্যার পর পরই হয়েছে পরে আর কোন ভাংচুর বা নাশকতা হয়নি। যারা মামলার সাথে জড়িত নয় তাদের কে আমরা গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা করছি। যেহেতু বিষয়টি এখন বিচারাধীন রয়েছে সেহেতু নতুন কোন সহিংসার সৃষ্টি না করে প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে উভয় পক্ষের সহ-অবস্থানের দাবি জানান অনেকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।