ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমানের নেত্বত্বে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় কঠোর লাডাউনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ১০০ প্যাকেট খাবার অসহায়,কর্মহীন,গরীব ও দুঃস্থদের জন্য প্রস্তূত করা হয়েছে।
প্রতিটি প্যাকেটের মধ্যে আছে ১০ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি ডাউল,১লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম লবণ। এসময় প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান হলিধানী ইউনিয়নবাসিদের উদ্দেশ্য করে বলেন ঘরে থাকুন নিরাপদে থাকুন। জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে মাস্ক পরুন এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করুন।
উল্লেখ্য, এর আগে করোনাকালীন ক্ষতিগ্রস্থ ৫০০, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২০০ ও ২৫টি পরিবারের সাহায্যার্থে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ