লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়নে পাল্টাপাল্টি হামলার অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ফুটবল খেলার জের নিয়ে পাল্টাপাল্টি হামলায় জখম হয়েছেন রমজান মন্ডল নামে এক ব্যক্তি। তাকে নির্মম ও নির্দয় ভাবে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, ফুটবল খেলা নিয়ে রমজানের ছেলের সঙ্গে বিবাদ হয় নয়ন ও হৃদয় নামে দুই যুবকের। আছারত মন্ডলের ছেলে রমজান আলী মন্ডল শনিবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে তাকে কুপিয়ে জখম করা হয়। তিনি স্থানীয় ভাবে আওয়ামলীগের ফারুকুজ্জামান ফরিদ গ্রæপের সদস্য বলে জানা গেছে। এই হামলার জন্য ফরিদ গ্রæপ মাসুম চেয়ারম্যানের গ্রæপকে দায়ী করে তারাও সুতলিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাফিজকে মারধর করে। দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিবাদমান দুই গ্রæপের আহতদের জরুরী বিভাগে আনা হলে হাসপাতালে উভয় গ্রæপের নেতাকর্মী ও সমর্থকরা মারমুখি আচরণে লিপ্ত হয় বলে চিকিৎসক ও কর্তব্যরত নার্সরা জানান।

পরিস্থিতি বেগতিক ও রোগীর অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক রমজান আলীকে ঢাকায় রেফার্ড করেন। বিষয়টি নিয়ে সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদ জানান, হরিশংকরপুর গ্রামে ডাবল মার্ডারের পর তার গ্রæপ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। মামলা হামলায় জর্জরিত। লোকজন বাড়ি থাকতে পারে না। ফরিদ জানান, শনিবার পোড়াহাটী ইউনিয়ন পরিষদে ২২ গ্রামের লোকজন নিয়ে একটি শান্তি সভা ডাকা হয়।

সেখান থেকে রমজান মন্ডল বাড়ি ফিরছিলেন। তাকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম জানান, এটা কোন রাজনৈতিক বা সামাজিক বিরোধ নয়। নিতন্তই ব্যক্তিগত। ফুটবল খেলার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। তার সহকারী হাফিজ খুব নিরীহ মানুষ। তাকেও মারধর করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।