লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ মে, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহের ভেকু ড্রাইভার সম্রাট হত্যার প্রধান আসামী সবুজ গ্রেফতার হয়নি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের চুটলিয়া গ্রামে ভেকু ড্রাইভার সম্রাট হত্যার প্রধান আসামী সবুজ ২০ দিনেও গ্রেফতার হয়নি। এ নিয়ে বাদীর পরিবারে হতাশা নেমে এসেছে। হত্যার শিকার সম্রাট চুটলিয়া গ্রামের ছমির বিশ্বাসের ছেলে। এদিকে মামলাটি সিআইডি তদন্ত করছে। গত ২ মে রাতে বাড়ির থেকে ডেকে নিয়ে সবুজসহ তার সহযোগীরা সম্রাটকে গলাকেটে হত্যা করে। এদিকে সম্রাট হত্যা নিয়ে গ্রামের তৃতীয় পক্ষ আসামিদের বাড়ি ও দোকানপাট ভাংচুর করেছে বলে অভিযোগি উঠেছে।

এ নিয়ে চুটলিয়া গ্রামে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যা মামলার আসামি সেলিম বিশ্বাসের স্ত্রী মঞ্জুরা খাতুন জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিনে দুপুরে চুটলিয়া গ্রামের পান্নু, ঝন্টু, জামির, জমির, মুকুল, সাহেব আলীসহ ২০/২২ জন মিলে আমার ছেলে আশার মুদি দোকান লুট করে। এ সময় ভাংচুর করা হয় তাদের বাড়িঘর। পাশ্ববর্তী গোলাপ ওরফে গুঙোর দুইটি পাকা বাড়ি ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

এদিকে হত্যার ২০ দিন পার হলেও ৭ আসামির মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার মূল আসামি সবুজ, সাগর, আশা, আরিফ ও সেলিম বিশ্বাস এখনও পলাতক রয়েছে। মঞ্জুরা বেগম আরো জানান, লুটপাট ও বাড়ি ভাংচুর হলে আমি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি। আমরা বাড়িতে বসবাস করতে পারছি না। সুরাট ইউনিয়নের সদস্য মন্টু মেম্বার জানিয়েছেন, লুটপাট ও বাড়ি ভাংচুরের কথা আমি শুনেছি।

আমরা সম্রাটের পরিবারকে আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছি। কিন্তু তারা শুনছেন না। নিহত সম্রাটের পিতা ছমির বিশ্বাস জানিয়েছেন, সম্রাট নিহত হওয়ার পর আমি পাগল হয়ে গেছি। ছেলেটি আমার ভালো আয়রোজগার করতো।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) ও প্রথম তদন্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, মামলাটি সিআইডি নিয়ে গেছে। তারাই এখন তদন্ত করবে। তিনি বলেন আসামীদের ঘরবাড়ি ভাংচুরের তথ্যটি পুরোপুরি ঠিক নয়। গোয়ালের গরু লুট হলেও সেটি উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়। তিনি বলেন পুলিশের কাছে মামলাটি থাকলে প্রধান আসামীসহ অন্যান্যরা এতো দিন গ্রেফতার করতে পারতাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০ মিনিট আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৭ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।