লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
জাতীয় শোক দিবসের ব্যানারে ধর্ষন মামলার আসামী যুবলীগ সদস্যর ছবি ভাইরাল!



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মাদকাসক্ত কথিত টিকটক মডেল আশিকুর রহমান রোমেল। যুবলীগের কোন পদে নেই। দলের সঙ্গে নেই কোন ঘনিষ্ঠতা বা নুন্যতম সম্পর্ক। একাধিকবার নারীসহ পুলিশের হাতে ধরা পড়েছে। ঝিনাইদহ শহরে উঠতি বয়সী তরুনীদের নিয়ে দেহব্যবসাসহ নিজেও নারী কেলেংকারী মামলার আসামী। সেই ধর্ষক রোমেল ১৫ আগষ্টের বিলবোর্ড তৈরী করে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে টাঙিয়েছে। বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাদের ছবি ব্যবহার করেছেন।

রোমেল নিজের পদবী লিখেছে জেলা যুবলীগের সদস্য। অথচ ছবি ব্যবহারকারীরা রোমেলকে চেনেন না। এ ঘটনা নিয়ে ঝিনাইদহ যুবলীগে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল জানান, রোমেল একজন মোবাইল চোর। আমি নিজে তাকে মোবাইল চুরির দায়ে ধরেছি। সে আমাদের সংগঠনের দুরতম কোন নেতা, কর্মী বা সমর্থক নই।

ঝিনাইদহ জেলা যুবলীগের আরেক যুগ্ম আহবাহক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশীদুর রহমান রাসেল জানান, আশিকুর রহমান রোমেল যুবলীগের কোন ইউনিটের প্রাথমিক সদস্যও নয়। সে কিভাবে এই ব্যানার-বিলবোর্ড লাগালো আমরা জানিনা। জেলা যুবলীগের অনেকেই মনে করেন মাদক ও নারী ব্যবসা বাধাহীন ভাবে করার জন্যই রোমেল যুবলীগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, আশিকুর রহমান রোমেল শহরের মহিলা কলেজ পাড়ার তৌফিকুর রহমান টুটুলের ছেলে।

তার বিরুদ্ধে আগে মাদক ও নারী ঘটিত মামলা চলমান। বৃহস্পতিবার রোমেলের বিরুদ্ধে নতুন করে আরো একটি ধর্ষন মামলা দায়ের হয়েছে। এক নারী টিকটকারকে ইয়াবা সেবন করিয়ে সারা রাত ধর্ষন করে রোমেল ও তার সঙ্গী বিডিআর মিলন। ধর্ষনের ভিডিও ধারণ করে ওই যুবতীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে বলে এজাহারের উদ্বৃতি দিয়ে ওসি (তদন্ত) এমদাদুল হক জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।