লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ মে, ২০২১ | ১২:০০ রাত ১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

জমি বিরোধ; মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত, আহত ৩


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা কুড়িপোল গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে মনসুর আলী পাটোয়ারী নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হন ২ ফুপু ও ছোট চাচা। নিহত মনসুর আলী পাটোয়ারী উপজেলার নাটিমা কুড়িপোল গ্রামের আবদুর রহিম পাটোয়ারীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, আবদুর রহিম পাটোয়ারীর ওয়রেশদের মাঝে জমি নিয়ে বেশ কিছুদিন বিরোধ চলে আসছিল। গত রোববার (২৩ মে) বিরোধীয় জমিতে ঘর তুলতে গেলে ফুপু আমেনা খাতুন বেবি ও রোজিনা খাতুন বাধা দেন। এ সময় ভাতিজা শাকিব (২৯) ও সজীব (২৪) তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। রক্তাক্ত জখম হন মনসুর আলী, মোজাম পাটোয়ারী ও তাদের দুই বোন আমেনা এবং রোজিনা। আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটলে মনসুর আলীকে ঢাকায় ও আমেনা খাতুনকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মনসুর আলী মারা যান। এই ঘটনায় প্রথমে মহেশপুর থানায় মারামারির মামলা হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ৬ দিন আগেই এ নিয়ে একটি মামলা হয়েছিল। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তিনি বলেন, পুলিশ আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।