লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় দ্রুত পিসিআর ল্যাব স্থাপন করা হবে


দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় ৫ম দিনের লকডাউন পরিস্থিতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন তিনি। পরে দর্শনা শহরের বাসস্ট্যান্ড চত্বরে আসেন। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, অন্যান্য জেলার তুলনায় আমাদের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গাতে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ বেশি। যার ফলে নিয়মকানুন ও সতর্কতা বেশি মানতে হবে। তবে অন্যান্য জেলাতে যেমন অক্সিজেন সংকট দেখা দিয়েছে, আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সেই সমস্যাটা কম। পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। কিন্তু চিকিৎসার জন্য লোকবল কম। তবে সেটাও পূরণ করা হবে। সেই সাথে আমাদের সদর হাসপাতালের জন্য আরও ২টা আইসিইউ বেড সংযোজন করা হবে। এবং পিসিআর ল্যাব স্থাপন করা হবে। সেটা যেন দ্রুত হয় সে জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিক উজ-জামান, সেনাবাহিনীর ৫৫ ডিপের ১৯ রেজিমেন্টের ক্যাপ্টেন তোহাসীন, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, অফিসার ইনচার্জ (অপারেশন) আবু সাইদ, সেকেন্ড অফিসার এস আই আহম্মেদ বিশ্বাস, পেশকার ইকলাছ হোসেনসহ দর্শনা থানার পুলিশ ফোর্স।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।