লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

অপরাধ
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি :পূর্ব শত্রুতার জের ধরে চুয়াডাঙ্গা পৌর শহরের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) সন্ধ্যার সময় পৌর শহরের বেলগাছি রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ নেতা আলম হোসেন (৩৫) চুয়াডাঙ্গা পৌরশহরের (৮নং ওয়ার্ড) মুসলিম পাড়ার বাসিন্দা ও সুরুজ আলীর ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যার সময় আলম হোসেন নামের ওই ব্যক্তি চুয়াডাঙ্গার বেলগাছি রেলগেট এলাকায় একটি ক্যারাম বোর্ডের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া করলে আলম দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে রনোর চায়ের দোকানের সামনে পৌঁছালে তাকে সেখান থেকে ধরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এছাড়া ফুসফুসেও আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরশহরের বিভিন্ন স্থানে গতরাতেই বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা ছাত্রলীগ। বিবৃতিতে এ ঘটনার জন্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জানিফসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এর আগেও একই এলাকায় ২০১৮ সালে একই ধরনের হামলার শিকার হন আলম হোসেন। সে ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে তিনি সদর থানায় মামলা দায়ের করেন। ধারণা করা হচ্ছে তারাই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অনাকঙ্খিত ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।