লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
চাকরীতে যোগ না দিয়ে দ্বিতীয় বিয়ে করে সেনা সদস্য হলেন ধরাশায়ী


ছুটি শেষে চাকুরীতে যোগ না দিয়ে ২য় বিয়ে করে স্ত্রীকে নিয়ে অজ্ঞাতবাস করছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার শুকচা গ্রামের সেনা সদস্য তৌফিক এলাহী। ১ম স্ত্রীর অভিযোগে অজ্ঞাতবাস থেকে আটক করে এনেছে আলমডাঙ্গা থানা পুলিশ।


জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শুকচা গ্রামের ইব্রাহীম মন্ডলের সুদর্শন ছেলে সেনা সদস্য তৌফিক এলাহী ৭/৮ বছর আগে বিয়ে করেন আলমডাঙ্গার হারদীর দাসপাড়ার লাল মোহাম্মদের মেয়ে সুলতানা খাতুনকে। সেনাবাহিনীর চাকুরীতে টাকা লাগবে তাই বিয়ের আগেই মেয়ের বাপের নিকট থেকে সাড়ে ৩ লাখ টাকা অগ্রিম যৌতুক নেন তৌফিক এলাহী। পরে সেনাবাহিনীর প্রশিক্ষণ শেষে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে ৪ বছরের এক ছেলে।


প্রায় ৩ মাস আগে তৌফিক এলাহী ছুটিতে বাড়ি আসেন। ছুটি শেষে যথারীতি চাকরীস্থলে যোগ না দিয়ে তিনি খুলনার শিরোমনির যগিপুল গ্রামের আজাদ হোসেনের মেয়ে আঁখি মনিকে বিয়ে করে ঢাকা সাভারে অজ্ঞাতবাস শুরু করেন। তার কোন হদিস না পেয়ে ১ম স্ত্রী বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে তৌফিক এলাহীর ২য় বিয়ের কথা জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে ১ম স্ত্রী তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানান। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৮ এপ্রিল রাতে তৌফিক এলাহীকে ঢাকা থেকে আটক করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসেন।


পরে গতকাল থানায় বসে ১ম স্ত্রীপক্ষ ও তৌফিক এলাহীর অভিভাবকপক্ষ সালিশ মীমাংসা করে শর্ত সাপেক্ষে অভিযোগ প্রত্যাহার করে নেন। শর্তগুলি হল – তৌফিক এলাহী ২য় স্ত্রীকে তালাক দিয়ে ১ম স্ত্রীর সাথেই সংসার করবেন। ২য় স্ত্রীকে তালাক না দিয়ে যদি তার সাথে যোগাযোগ রাখেন, তাহলে তৌফিক এলাহীর অভিভাবকরা সেজন্য দায়ী থাকবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।