লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চরম শ্রমিক সংকটে ঝিনাইদহের ধানচাষীরা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে কৃষকরা এখন ধান কাঁটায় ব্যস্ত সময় পার করছে। লকডাউনের কারণে বাইরে থেকে শ্রমিক না আসায় পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত কৃষি শ্রমিক। আবহাওয়া এখনো অনুকুলে আছে। আকাশে মেঘ ডাকলেই মনের মধ্যে দুরু দুরু করে কাপে না জানি কখন কাল বৈশাখী ঝড়ে সব লন্ড ভন্ড করে দেয়। তাই কৃষকরা পাকা ধান কাটা নিয়ে চরম শংকায় পড়েছেন।ধান কাটা শ্রমিক বর্তমানে ৫০০ থেকে ৬০০টাকাও মিলছে না। কদিন আগেও শহরে দল বেঁধে শ্রমের জন্য বসে থাকতো আজকে সেখানে এক জনও খুজে পাওয়া যাবেনা।

গত বছরের তুলনায় চলতি বছরে প্রায় দ্বিগুণের বেশি বোরো ধান আবাদ করেছেন কৃষকরা। উপজেলা কৃষি স¤প্রসারন বিভাগ বোরো আবাদে কৃষকদের উৎসাহিত ও আগ্রহ বৃদ্ধি করতে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করেছে। জেলা কৃষি স¤প্রসারণ বিভাগ ঝিনাইদহ খামার বাড়ির সূত্রে জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় এবার ৮০হাজার ২৮৪ হেক্টর জমিতে বোরো চাষ করছেন কৃষকরা। বাজারে ধানের দাম ভাল ও ফলন মোটামুটি ভাল হওয়ায় কৃষকরা বোরো আবাদের প্রতি বেশি ঝুকেছেন। জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াদাহ, তাহেরহুদা, দৌলতপুর, সদর উপজেলার সাধুহাটী, মধুহাটী, সাগান্না, গান্না, মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে জানা গেছে, কৃষকরা জমির ধান কাটাতে পর্যাপ্ত শ্রমিক পাচ্ছে না। যদিও কিছু পাওয়া যাচ্ছে তার মজুরীর দামও দ্বিগুন থেকে তিনগুন হাকছে শ্রমিকরা।

সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের কৃষক জহুরুল ইসলাম জানান, আমার ৫বিঘা জমিতে ধানের আবাদ আছে বৈশাখ মাসের প্রথম দিকেই ধান কাঁটার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু জন(শ্রমিক) না পাওয়ার কারণে কাটতে বিড়ম্বনার শিকার হয়েছি। হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের কবির মন্ডল, মুকুল হোসেনসহ অনেকেই বলেন, বাজারে ধানের দাম ভালো থাকলেও বিভিন্ন রোগ বালাই এবং কৃষি শ্রমিকের অধিক মূল্যের কারণে লাভের চেয়ে লোকসানই বেশি হবে বলে মনে হচ্ছে।এখন জেলার অধিকাংশ কৃষকের ধান বাড়িতে নেওয়ার আগ পর্যন্ত নির্ঘূম রাত কাটছে। জেলা কৃষি স¤প্রসারণ বিভাগের উপ-পরিচালক আজগর আলী জানান আমরা কৃষকদের পাশে সার্বক্ষণিক থেকে বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দিয়েছি জেলায় এবার ৭৭হাজার ৪৪০ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা থাকলেও সেখানে জেলায় ৮০হাজার ২৮৪ হেক্টর জমিতে আবাদ হয়েছে ফলনও ভাল হবে বলে আশাকরি।

ইতমধ্যে ২৫ভাগ জমির ধান কাটা হয়েছে। খুব দ্রæত বাকি ধান কাটার জন্য আমরা মাইকিং করছি। কৃষকদের কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটার জন্য উদ্বুদ্ধ করেছি কিন্তু কৃষকরা বিচলির আশায় মেশিনে ধান কাটতে আগ্রহ দেখাচ্ছেন না। বাজারে ধানের দাম ভালো থাকায় গত বছরের তুলনায় চলতি বছর কৃষকরা লাভের মুখ দেখবে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, আবহাওয়ার পরিবর্তন ফলে কয়েকদিন আগে ঝড়ো হাওয়ায় বেশকিছু জমির ধানে চিটা হয়েছে। কিছু ফলন কমে যেতে পারে বলে কৃষি অফিস থেকে ধারনা করা হচ্ছে। তবে তাদেরকে সরকারী প্রনোদনার আওতায় আনা হবে বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।