লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
গোবিন্দপুর গোরস্থানপাড়ার গৃহবধুর আত্মহত্যার ঘটনায় ধুম্রজালের সৃষ্টি


আলমডাঙ্গায় গোবিন্দপুর গোরস্থানপাড়ায় নাজেরা খাতুন নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। তবে তার বিষপানের ঘটনা রহস্যজনক বলে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা জানিয়েছে। স্বামীর পরোকীয়ার জেরে বেশ কিছু দিন ধরেই স্বামী-স্ত্রী ও মৃতের মেয়েদের মধ্যে চরম অশান্তি ও কলহ চলছিল। এরই মধ্যে ১২ অক্টোবর মঙ্গলবার সকালে গৃহবধু নাজেরা খাতুন বিষপান করেছেন বলে এলাকায় প্রচার হয়। আত্মহত্যা না, তাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুললে নাজেরার ভাইদের সাথে ওই পরিবারের সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড গোবিন্দপুর গোরস্থানপাড়ার রাজমিস্ত্রি বিশারত আলীর স্ত্রী ৩ কন্যা সন্তানের জননী নাজেরা খাতুন(৪০) বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহত্যা না, মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে এলাকায় নানা গুঞ্জন উঠেছে। বিষ খাওয়ানোর পর তাকে জোর করে পানি ও জর্দা দিয়ে পান খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে বিষ উঠানোর জন্য নিয়ে স্থানীয় পল্লি চিকিৎসকের নিয়ে গেলে তার মৃত্যু হয়।


মৃত গৃহবধূর আত্মীয় স্বজনরা জানায়, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝামেলা হতো । বেশ কয়েক বার নাজেরা খাতুন আত্মীয় স্বজনের নিকট তার স্বামীর সাথে কুমারী এলাকার একটি মেয়ের পরকীয়ার সম্পর্ক আছে বলে জানিয়েছিল। আত্মীয় স্বজনদের অনেকের দাবি – বিশারত আলী বেশ কিছুদিন আগেই পরকীয়া প্রেমিকাকে বিয়ে করেছে। এ বিষয়টি সে গোপন করছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মৃত মহিলার মেয়ে বাদী হয়ে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মালমা দায়ের করেছেন। পরে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।