লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুন, ২০২১ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

গাংনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল হোসেন (২৩) নিহত ও ৩জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯ টায় গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ আশ্রম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন পেশায় রাজমিস্ত্রি সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের চাঁদ আলীর ছেলে।

আহতরা হলেন, গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর ইমারুল হোসেনের ছেলে ইমরান হোসেন, বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান,শাকিল হোসেন, রাশেদুল ও ইমরান একটি মোটরসাইকেল যোগে গাংনী থেকে হাটবোয়ালিয়া যাওয়ার পথে পূর্বমালসাদহ আশ্রম এলাকায় একটি যাত্রীবাহি লেগুনা গাড়ীকে (ওভারটেক) পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালের জরুরী বিভাগে নিলে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া হাসপাতালে জরুরী বিভাগে নেওয়ার পরপরই শাকিল হোসেনের মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটিদল তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।