লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
গাংনীতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন

গাংনী প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা চেয়ারম্যান এমএ খালেক,গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুম,পৌর মেয়র আহমেদ আলি ও গাংনী থানার ওসি বজলুর রহমান জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন ও গাংনী উপজেলা আওমী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দলীয় নেতাকর্মীদের নিয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ডের পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল শেষে পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,সাবেক এমপি মকবুল হোসেন, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপুর উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।এছাড়াও বিভিন্ন সংগঠন আলোচনা সভা ,মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।