লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মে, ২০২১ | ১২:০০ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

গাংনীতে গাঁজার গাছসহ আটক-১

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৭টি গাঁজার গাছ সহ কুতুবউদ্দিনকে(৬০)নামের এক কৃষককে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রায়পুর পূর্ব পাড়ার খামার মাঠের পানের বরজ থেকে এই গাঁজা গাছ উদ্ধার করা হয়। কুতুবউদ্দিন রায়পুর পূর্ব পাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে।

অবৈধভাবে জমিতে গাঁজার চাষ করার কারণে তাকে আটক করে পুলিশ। কুতুবউদ্দিনের ১২ কাঠা জমির ৬ কাঠাতে কলাগাছ ও ৬ কাঠাতে পানের বরজের চাষ করে আসছে।তার পানের বরজের মধ্যেই এই গাঁজার গাছ পাওয়া যায়। গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, উপজেলার রায়পুর পূর্ব পাড়ায় পানের বরজের মধ্যে গাঁজার চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

ঘটনাস্থল থেকে ৭টি গাঁজার গাছ সহ কুতুব উদ্দিনকে আটক করা হয়েছে। এসময় গাংনী থানা পুলিশের এসআই বিপ্লব, এএসআই মামুন ও নারদ সহ একটি টিম উপস্থিত ছিল। আটক কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ছেলের সবুজ পালিয়ে যায়।তার ছেলে সবুজকে আটক করতে মাঠে কাজ করছে পুলিশ। তিনি আরো বলেন,মাদকের ব্যাপারে কোন ছাড় নেই।আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।যেখানেই মাদক সেখানে অভিযান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।