লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মে, ২০২১ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মহির উদ্দিন(৫০) নামে এক গরু ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে সাংবাদিকরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। সাংবাদিকরা উদ্ধার করে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গরু ব্যবসায়ী মহিউদ্দিন গাংনী পৌরসভা এলাকার চৌগাছা গ্রামের হলপাড়ার হুরমত কসাইয়ের ছেলে।

উদ্ধারকারী সাংবাদিকরা জানান, আমরা জুম্মার নামাজ পড়তে যাওয়ার পূর্বে জাকির হোসেনের চায়ের দোকানে বসে গল্প করছিলাম। হঠাৎ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এক লোককে পড়ে থাকতে দেখে দ্রুত গিয়ে মাথায় পানি ঢালি।এবং সঙ্গে সঙ্গে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় তার প্যান্টের পকেটে ৪২হাজার টাকা, ফতোয়ার পকেটে ১'শ টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। গরু ব্যবসায়ীর স্ত্রী রোকেয়া খাতুন জানান, আমার স্বামী তার কয়েকজন পার্টনার কে নিয়ে বামন্দীর হাটে গরু বিক্রি করতে যায়। পরে কয়েকজন সাংবাদিক ফোন করে বলেন আপনার স্বামীকে অজ্ঞান অবস্থায় গাংনী উপজেলা হাসপাতালে নিয়ে এসেছি।আপনি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আসেন।

আমি গিয়ে দেখি সাংবাদিকরা তার দেখভাল করছে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একই পাড়ার সাঈদ হাসান জানান,সাংবাদিকদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।গরু ব্যবসায়ীর কাছে ৪২হাজার ১'শ টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।টাকা ও মোবাইল ফোন তার স্ত্রী রোকেয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,আমরা ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।