লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

গরু বিক্রয়ের পার্টনারের ২৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ সেন্টুর বিরুদ্ধে

ঢাকায় গরু বিক্রয়ের ২৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার জগন্নাথপুর গ্রামের সেন্টুর বিরুদ্ধে। ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথপুর গ্রামের দুই পার্টনার রানা হোসেন ও সেন্টু ২১টি গরু নিয়ে ঢাকায় যায়। ঢাকায় ২১ গরু বিক্রয়ের ২৬ লাখ টাকা কৌশলী নিজের কাছে নিয়ে হারিয়ে যায় সেন্টু। পরে সেন্টুর ছেলেদের নিকট তার খোঁজ করায় রানা হোসেনকে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে।

জানাগেছে, উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত সাবদার মালিথার ছেলে রানা হোসেন ও একই গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে সেন্টু মিলে যৌথভাবে গরু ব্যবসা করে আসছে। ঈদুল আজহা উপলক্ষে রানা হোসেন তার টাকা দিয়ে ব্যবসায়ীক পার্টনার সেন্টুকে সাথে করে এলাকা থেকে ২১টি গরু ক্রয় করে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় ২১টি গরু বিক্রয় করে ২৬ লাখ টাকা সেন্টুর দুই ছেলে তার নিকট দেয়। টাকা নিয়ে সেন্টু কোথায় চলে যায়।

সেন্টুর দুই ছেলে রানা হোসেনকে বলে টাকা তাদের বাবার নিকট আছে। বাড়ি আসার সময় গোয়ালন্দ ঘাটে এসে হোটেলে খাওয়া দাওয়া সেরে ট্রাকে আসার পর সেন্টুর কোথায় জিজ্ঞাসা করে রানা হোসেন। এসময় সেন্টুর ছেলে রানাকে গালি গালাজ করে এবং মারধর করে। পরে গোয়ালন্দ থানা পুলিশ রানাকে সেন্টুর দুই ছেলে আলামিন ও বাপ্পির নিকট থেকে উদ্ধার করে অন্য গাড়ি যোগে বাড়ি আসতে সাহায্য করে। পরদিন সকালে রানা হোসেন আবারও সেন্টুর ছেলেদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমাদের বাবা কি বাড়িতে এসেছে। গরু আলাদের টাকা দিতে হবে টাকা লাগবে।

এসময় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রানা হোসেনকে সেন্টুর দুই ছেলে আলামিন ও বাপ্পি মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এবিষয়ে রানা হোসেন আলমডাঙ্গা থানায় ৩জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।