লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
গরু চুরির করে পালানোর সময় ধাওয়া খেয়ে ইজিবাইক ও গরু রেখেই পালালো ৩ চোর!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে গরু চুরির পর ইজিবাইকে করে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে ইজিবাইক ও গরু রেখেই পালিয়ে যায় ৩ চোর। পুলিশ ইজিবাইক জব্দ করে চুরি হওয়া গরু মালিকের কাছ হস্তান্তর করে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। গান্না ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কাশিমপুর গ্রামের বাসিন্দা ওবায়দুল হক রিপন জানান, কাশিমপুর থেকে মহিউদ্দিনের ছেলে বাবলুর গরু চুরি করে ইজিবাইকে তুলে পালাচ্ছিল মাধবপুর গ্রামের সিরাজের ছেলে তরিকুল, কাশিমপুর গ্রামের লেন্টুর ছেলে জনি ও উসমানের ছেলে শিপন।

রাস্তা দিয়ে আসার সময় কাশিমপুর গ্রামের নিলু জোয়ার্দারের ছেলে ভুট্টো ইজিবাইকে গরু দেখে সন্দেহ হলে পিছু নেয়। এ সময় স্থানীয় লোকেরা ধাওয়া দিলে কালীগঞ্জ-ডাকবাংলা রোডের চান্দেরপোল গ্রামে ইজিবাইক রেখে পালিয়ে যায়। চেয়ারম্যান আরো জানান, এলাকায় কয়েক মাস ধরে গরু চুরি বেড়েছে।

কাশিমপুর, দহিজুড়ি, মাধবপুর ও পার্শ্ববর্তী জালালপুর গ্রাম থেকে বেশ কয়েকটি গরুও চুরি হয়েছে। তবে এখনও পুলিশ কোন চোরকেই ধরতে পারেনি। এই বিষয়ে বেতাই-চন্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল আলম জানান, আমরা খবর পেয়ে ইজিবাইক জব্দ করে ক্যাম্পে নিয়ে এসেছি। চোর ধরার চেষ্টা চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।