লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কোটচাঁদপুরে অবৈধভাবে পুকুর খনন, সাংবাদিকদের প্রান নাশের হুমকি, থানায় অভিযোগ!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে চলছে অবৈধ ভাবে পুকুর খনন। এতে ধানী জমি হারিয়ে পথে বসছে হাজারো ক্ষুদ্র কৃষক। বন্ধ হচ্ছে বিলের পানি নিষ্কাশন ব্যাবস্থা। ফলে বর্ষায় জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার এলাঙ্গি ইউনিয়নের গুড়পাড়া জগদাসপুরে সরকারি বাওড়ের পাশে ধানী জমিতে অবৈধ পন্থায় সবাইকে ম্যানেজ করে পুকুর খনন করছেন কথিত আওয়ামীলীগ নেতা রাজিব হোসেন। প্রশাসনের নাকের ডগায় রাতদিন সমান তালে চলছে ধানী জমিতে অবৈধ পুকুরের মাটি খননের কাজ।

স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কঠোর অবস্থান না থাকার কারণে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে জগদীশ্বরপুর এলাকায় কৌশলে চলছে এসব অবৈধ পুকুর খনন। এছাড়া অনুমতি ছাড়াই শ্রেণি পরিবর্তন করে মাঠের পর মাঠ ধানী জমিতে পুকুর খনন করছেন স্থানীয় প্রভাবশালী নেতা রাজিব হোসেন। বেশ কয়েকটি বড় বড় ভেকু ও খননযন্ত্র কাজ করছে রাতদিন। এতে হারিয়ে যাচ্ছে ধানী জমি। এবিষয়ে রাজিব হোসেন বলেন, আমি কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকতার ও এলাঙ্গি ইউনিয়ন চেয়ারম্যান কাছে অনুমতি নিয়েই পুকুর খনন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এলাঙ্গি ইউপি চেয়ারম্যানব বলেন আমি দেশের বাইরে আছি ভারতে আছি, এবিষয়ে আমি কিছুই জানিনা।

এসব অবৈধ পুকুর খনন করছেন স্থানীয় ক্ষমতাসিন রাজনৈতিক নেতা রাজিব হোসেন। তিনি জোর পূর্বক ক্ষুদ্র চাষিদের জমি লিজ নিয়ে পুকুর খনন করছেন। এসব ধানী জমির মাটি কেটে অবৈধ ভাবে পুকুর খননের বিষয়ে খোঁজ খবর নিতে গেলে রাজিব হোসেন অকথ্য ভাষায় গালাগালিজ করেন। একপর্যায়ে সাংবাদিকেদের প্রান নাশের হুমকি দেন। পরে সাংবাদিকরা কোটচাঁদপুর মডেল থানায় একটা লিখিত অভিযোগ করেন। অভিযোগ নং ৪৬৮। এঘটনায় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৯ মিনিট আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩৪ মিনিট আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪৬ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫২ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫৭ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২০ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।