লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মে, ২০২১ | ১২:০০ রাত ১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

কোটচঁদপুরে হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুরে সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন আ’লীগ নেতা ও বলুহর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। এ সময় পাল্টাপাল্টি হামলায় আরো দুইজন আহত হন। সোমবার দুপুরে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে এলাপাথাড়ী ভাবে হাতুড়িপেটা করেন মতিনকে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কোটাচঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, চেয়ারম্যানের তত্বাবধানে করা একটি রাস্তার নির্মান কাজ নিয়ে ফেসবুক আইডিতে খারাপ মন্তব্য করেন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক লিমন। ফেসবুকে পিতার বিরুদ্ধে বাজে কথা লেখা দেখে প্রতিবাদ করেন চেয়ারম্যানের ছেলে হৃদয়।

এ নিয়ে সোমবার সকালে কোটচাঁদপুরের মেইন বাসষ্ট্যান্ডে লিমনের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয় হৃদয়। এক পর্যায়ে দুপুরে কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক লিমন, পৌর ছাত্রলীগের সভাপতি আল আমিন ও জাহাঙ্গীর দলবল নিয়ে বলুহর গ্রামে গিয়ে ইউনিয়ন পরিষদে অতর্কিত হামলা চালায়।

দাপ্তরিক কাজে ব্যস্ত থাকা চেয়ারম্যান আব্দুল মতিনকে বিষয়টি খেয়াল করেননি। এই সুযোগে হামলাকারীরা হাতুড়ি পেটা করে চেয়ারম্যানের মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে চেয়ারম্যানের ছেলে হৃদয় ঘটনাস্থলে পৌছে জাহাঙ্গীর ও লিমনের দুই সহযোগীকে পিটিয়ে আহত করে। লিমন হোসেনের পাল্টা হামলায় চেয়ারম্যানের ছেলে হৃদয়ও আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলমকে আটক করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২০ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২২ মিনিট আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৭ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।