লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কৃষকলীগ, বিএনপি ও জাতায়াতের তিন নেতাসহ করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু!


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে কৃষকলীগ, বিএনপি ও জাতায়াতের তিন নেতাসহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। শরিবার দুপুর পর্যন্ত এই ফলাফল হাতে পেয়েছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩১ জন। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের জেলা সেক্রেটারি নুর মোহাম্মদ ও আদর্শপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার সেরেগুল ইসলাম শনিবার ভোরে মারা যান। দুপুরে করোনায় মৃত্যু বরণ করেন মহেশপুর উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ চাঁদ আলী। গান্না ইউনিয়নের কাশিমনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুল ইসলাম মাসুম করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বিকালে মারা যান।

মৃত্যুর পর ভয়ে কেও তার লাশ সৎকার করতে যাচ্ছিল না। মৃত্যুর ৪ ঘন্টা পর ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পরামর্শ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মাসুমের লাশ দাফন করা হয়। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন ৬ জন। সিভিল সার্জন জানান, চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।

এদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, শনিবার পর্যন্ত তারা ১২৮ জনের লাশ দাফন করেছে। প্রতিদিন ৬/৫ করে লাশ দাফন করতে করতে তাদের কর্মীরা অনেকটা হাফিয়ে উঠেছে। দিন রাত খবর পেলেই শহর থেকে গ্রামে ছুটে যাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্যরা। অথচ তাদের যাতায়াতের জন্য গাড়ি নেই। নেই সরকারী বরাদ্দ। ফলে মানবিক দিক বিবেচনা করে আঞ্জুমানে মফিদুল ইসলাম ও প্রশিক্ষনের মাধ্যমে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে লাশ দাফন কমিটি গঠনের দাবী উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।