লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কালের সাক্ষী শৈলকুপার সেই আমগাছটি বজ্রপাতে দগ্ধ হয়ে এখন মৃত!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- আম গাছটি কয় পুরুষের সাক্ষী বহন করছে তা এলাকার কেউ বলতে না পরলেও শতবর্ষী ছিল গাছটি। এলাকাবাসি বলছে, দাদার বাপেরাও গাছটি সম্পর্কে জানতেন। শৈলকুপা উপজেলার নাকেইল এবং ঝিনাইদহ সদর উপজেলার মান্দারতলা-আড়ুয়াডাঙ্গা সড়কের বড়ভিটে নামক স্থানে লোকালয় শুন্য বড় একটি মাঠের মধ্যখানে রাস্তার ত্রিমোহনীতে ছিল গাছটির অবস্থান।

কেমন একটা গা ছমছমে পরিবেশ। সন্ধ্যার পরে খুব কম মানুষই একাকী এ পথে গাছতলা দিয়ে হেঁটেছে। চরমপন্থিদের সময় মাঝেমধ্যে কিছু লাশও মিলতো এখানে। কলেজ শিক্ষক ও শিক্ষাবিদ মনোয়ার কায়সারের ভাষ্যমতে, গল্প যতই ভয়ঙ্কর হোক না কেন দিনের বেলা ক্লান্ত শ্রান্ত পথিককে দেখা যেতো এই গাছের তলে জিড়িয়ে নিতে। প্রচন্ড তাপদাহে মাঠে কাজ করা কৃষকদের প্রশান্তি দিত শতবর্ষী আম গাছটি।

ভরদুপুরে জমে যেতো গল্পের আসর। এসব আজ শুধুই স্মৃতি। বজ্রপাতে দগ্ধ হয়ে অনেক পুরুষের কালের সাক্ষী আমগাছটি এখন মৃত। পত্রপল্লব শুকিয়ে কেমন ¤øান তার চেহারা। গাছটির বিদায়লগ্নে নির্জনতা কাটতে শুরু হয়েছে এলাকায়। গাছটির নিচে ক্লান্ত শরীর এলিয়ে আর গুনগুন করে ভাটিয়ালি বা জারিগান গাইবে না কোন কৃষক। আমগাছটি আর থাকবে না। থাকবে শুধুই স্মৃতি, যা অনাগতদের কাছে অনেক রূপক গল্প ছড়াবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।