লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুন, ২০২১ | ১২:০০ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

কালীগঞ্জে ৪০ বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করে সফল চাষি সুরত আলী


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সুরত আলী নামে ঝিনাইদহ কালীগঞ্জের এক ফলচাষি চাষ শুরুর মাত্র ৪ বছরে পেয়েছেন সফলতা। তিনি জেলার কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর গ্রামের মৃত মনিরুদ্দীন মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ৪০ বিঘা জমিতে দেশি বিদেশি ফলের চাষ করছেন। সুরত আলী বলেন, ‘আমার স্বপ্ন ছিল ড্রাগনসহ বিদেশি ফলের এক বাগান গড়ে তুলব। তাই ২০০৭ সালের অক্টোবরে এক একর জমিতে ড্রাগনের চাষ করি। মাত্র এক বছরের মাথায় স্বপ্ন বাস্তবায়ন হয়। সফলতা আসতে শুরু করে।

দ্বিতীয় বছর অনেক বেশি ফল আসে, যা বিক্রি করে বেশ লাভ হয়। ফলে এ চাষ আরও বৃদ্ধি করি। বর্তমানে প্রায় ৪০ বিঘা জমিতে ভিয়েতনামের শরিফা, সৌদি খেজুর, কফি, অ্যাভোকাডো, মালটা, বিভিন্ন দেশি-বিদেশি আম ও উন্নত জাতের লিচুর চাষ করছি। এসব নানা প্রজাতির দেশি-বিদেশি ফলের সমন্বয়ে গড়ে তুলেছি বাণিজ্যিক ফলের বাগান। যেখানে প্রতিদিন ২০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বাগান থেকে বছরে খরচ বাদে আমার লাভ হয় প্রায় দেড় কোটি টাকা।’ পৌর এলাকার শিবনগর দাসপাড়ার মাঠে কৃষি খামারটি।

খামারে ড্রাগন, আম, লিচু, পেয়ারা, খেজুর, লটকন, নারিকেল, রামবুটান প্রবৃতি ফলের বিভিন্ন জাতের গাছ রয়েছে। এর মধ্যে পাঁচ ধরনের ড্রাগনসহ হিমসাগর, ল্যাংড়া, আমরুপালি, মোজাফফর লিচু, টিস্যুকালচার খোরমা খেজুর, থাইল্যান্ডের বিভিন্ন ধরনের পেয়ারা, সিডলেস পেয়ারা ও টিস্যুকালসার নারিকেল গাছ রয়েছে। দেশি ফল চাষে খরচ কম। স্বল্পসময়ে খরচের টাকা উঠিয়ে লাভের মুখ দেখা যায়। কিন্তু বিদেশি ফল চাষে সময় লাগে বেশি, খরচও বেশি। তবে ঝুঁকি নিয়ে চাষ শুরু করেন তিনি। গাছে ফল আসতে শুরু করায় এখন তিনি আশাবাদী।

এ-জাতীয় ফলের চাষ শুরু করতে তাকে উদ্বুদ্ধ করেছেন তারই ভাগ্নে কৃষিবিদ ড. রুস্তম আলী। ড. রুস্তম ঢাকার একটি নার্সারি থেকে বিদেশি জাতের এ ফলের চারা তাকে সরবরাহ করেন। ব্যতিক্রমী এ ফলের চাষ সম্পর্কিত সব ধরনের সহযোগিতা ও পরামর্শ তিনিই দিচ্ছেন। রুস্তম আলীর আর্থিক সহযোগিতা ও কৃষি পরামর্শে তার এ খামার এখন লাভজনক পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে বলে মনে করেন তিনি।

সুরত আলীর দৃষ্টিনন্দন এই বাগান প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে কৃষি কর্মকর্তারা পরিদর্শন করছেন। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস কর্মকর্তা শিকদার মো. মোহায়মেন আক্তার জানান, সুরত আলীর ফল চাষ পদ্ধতি প্রশংসার দাবি রাখে। তিনি আরও জানান, ক্যাকটাস গোত্রের এই ফলের গাছ দেখে সবাই একে সবুজ ক্যাকটাস বলেই মনে করেন। সাধারণত মধ্য আমেরিকায় এ ফল বেশি পাওয়া যায়। ড্রাগন ফল দেখতেও খুব আকর্ষণীয়। এর স্বাদ হালকা মিষ্টি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।