লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

কালীগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জে আইন শৃঙ্খলা মিটিংয়ের নির্দেশনা অমান্য করে হাটের দিন বাজারের ভিতর ভারী যানবাহন প্রবেশ করার কারনে ট্রাক চাপায় জিহাদ হোসেন (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার হেলাই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

জিহাদ শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি হেলাই গ্রামে বাইসাইকেলে করে ফিরছিল। পথিমধ্যে শহরের হাসপাতাল সড়কের আগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে ট্রাকের চাঁপায় পিষ্ট হয় জিহাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে বার বার নিষেধ করার পরেও কিভাবে হাটবারের দিন ভিতর ভারী যানবাহন প্রবেশ করলো এটা নিয়েও জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। শহরের ব্যাবসায়ীদের অভিযোগ, দিনের বেলাতে বাজারের মধ্যে ভারী যানবাহন চলাচল নিষেধ। এজন্য বাজারে ৪ টি রাস্তার প্রবেশ মুখে বাশকলও দেওয়া আছে। তারপরও প্রতিনিয়ত কিছু ট্রাকচালক নিয়ম ভেঙ্গে বাজারে প্রবেশ করাতে দূর্ঘটনা গুলি ঘটছে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।