লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কালীগঞ্জে এবার নবজাতক চুরির ঘটনায় নার্স আটক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ক্লিনিক থেকে সিজারের তিনঘন্টা পর নবজাতক চুরির ঘটনায় সাথী আক্তার তমা নামে এক নার্সকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে শহরের সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার থেকে আটক করা হয়। আটক তমা কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের রাজেন বিশ্বাসের মেয়ে।

মামলার তদন্তকালী কর্মকর্তা এসএই আবুল কাশেম জানান, বুধবার ঝিনাইদহ আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া বিনতে জাহিদের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় নবজাতক চুরির ঘটনা মামলার প্রদান আসামি প্রিয়া খাতুন ওরফে মিনারা খাতুন। তার স্বীকারোক্তি মোতাবেক বুধবার রাতে সাথী আক্তার তমাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, নবজাতক চুরির প্রধান আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক নার্স তমাকে আটক করা হয়েছে। নবজাতক চুরির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের ২০৩ নম্বর কেবিন থেকে সিজারের তিন ঘন্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটে। প্রায় ১৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নবজাতকের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।