লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

কালিদাসপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ


আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে কালিদাসপুরের শরিফ জোয়ার্দ্দার ও জীবনের বিরুদ্ধে।


এজাহারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার আসাননগরের রবিউল ইসলাম ও তার অন্যান্য ভাইয়েরা কালিদাসপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নূর ইসলামের নিকট থেকে কালিদাসপুর মৌজার ১৪৮২ নং খতিয়ানের ২৬ শতক জমি কিনেছিলেন। ওই জমির কিছু অংশ ভুলবশত আর এস রেকর্ডে কালিদাসপুর গ্রামের মৃত আরমান জোয়ার্দ্দারের নামে রেকর্ড হয়। আর এস রেকর্ডের ভিত্তিতে মৃত আরমান জোয়ার্দ্দারের ছেলে শরিফ জোয়ার্দ্দার ওই জমি দখলের অপচেষ্টা করে আসছেন।


এরই এক পর্যায়ে ক্রয়সূত্রে জমির মালিক রবিউল ইসলাম গত ১৮ জুলাই চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিবাদমান জমিতে ১৪৫(১) ধারা জারি করেন। আদালতের এ আদেশের কপি তিনি নিজেই আলমডাঙ্গা থানায় পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন।


গতকাল বৃহস্পতিবার আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরিফ জোয়ার্দ্দার ও জীবন গং বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ করার বিষয়টি থানায় অবহিত করার পরও শরিফ জোয়ার্দ্দার গং নির্মাণ কাজ বন্ধ করেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।