লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

করোনা রোগিদের জন্য আলমডাঙ্গায় উদ্বোধন হল ফ্রেন্ডস অক্সিজেন সেবা

আলমডাঙ্গায় এবার করোনা রোগিদের পাশে দাড়ালো ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ক্লাব। গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে ফ্রেন্ডস অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। ইউথ গ্রুপের সিও ও ’৮৬ ক্লাবের সভাপতি প্রকৌশলী কাউসার আলীর সৌজন্যে এ অক্সিজেন সেবা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই করোনা মহামারির সময় মানুষ বড় অসহায় হয়ে পড়েছে। করোনা আক্রান্ত রোগিদের সেবায় আমাদের যতটুকু সামর্থ রয়েছে তা করা উচিত। আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব করোনা রোগিদের সেবাই এগিয়ে এসেছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক। তারা অক্সিজেন সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। এটা আশা জাগানিয়া পদক্ষেপ।


উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেন্ডস ক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মিজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, ফ্রেন্ডস ক্লাবের সাধারন সম্পাদক ফুটবল খেলোয়ার শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর আলী আজগর সাচ্চু।

ফ্রেন্ডস ক্লাবের সদস্য মীর আসাদুজ্জামান উজ্জ্বলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, ফ্রেন্ডস ক্লাবের সদস্য নাজমুল হক দিপু, শেখ ওবাইদুল্লাহ জুয়েল, মনিরুজ্জামান মনির, আবুল কাশেম, হাবিবুর রহমান হাবিব, মামুনুজ্জামান, সেলিম মাস্টার, হামিদ, রেজাউল, শামীম, সানি, সিয়াম, রিমাদ, বাপ্পি, সালাম, রমি, মারুফ, শিবলী, তানিম প্রমুখ। এসময় আলিফ উদ্দিন মোড় থেকে মাস্ক বিতরণ শুরু করে হাইরোড, চারতলার মোড়, হাফিজ মোড় ও হাজি মোড়ে এলাকায় কয়েকশ মাস্ক বিতরণ শেষ করেন।

কোভিড আক্রান্ত মানুষের প্রয়োজনে ফ্রেন্ডস অক্সিজেন সেবার হটলাইন ০১৭১৪-৭৩০৩৭৩ ও ০১৭৫৪-৭২৭২০১ নাম্বার যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।