লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

করোনা; মহেশপুরে শুরু হল লকডাউন, ৬ ইউনিয়নে চলাচলে বিধিনিষেধ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সীমান্তের একটি গ্রামে একই পরিবারের ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গ্রামটি ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। এছাড়া সীমান্তবর্তী ৬টি ইউনিয়নে মানুষ চলাচলে কঠোর বিধি নিষেদ আরোপ করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কর্যকর হচ্ছে। তিনি জানান, মহেশপুরের নেপা ইউনিয়নের বাউলি গ্রামের দুটি পরিবারে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গ্রামটি ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত সাতদিনের লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

লকডাউন না মেনে কেউ আইন অমান্য করলে প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে এসব বিধিনিষেধ কার্যকর করতে বৃহস্পতিবার থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নেপা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল ইসলাম জানান, তার ওয়ার্ডের বাউলিয়া গ্রামের শাহবুল ইসলাম, শাহাবুলের স্ত্রী, মা, ছোট ভাই ও মেয়ে এবং পাশের বাড়ির রুহুলসহ মোট ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৪/১৫ দিন ধরে তারা হাসপাতালে ভর্তি আছে।

৮ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মালেক মন্ডল জানান, ভারত থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশে মানুষ ঢুকছে। তারা বেশির ভাগ সময় সীমান্তের বিভিন্ন গ্রামে আশ্রয় নিচ্ছে। এদের খুব কম সংখ্যাক অনুপ্রবেশকারী বিজিবির হাতে আটক হচ্ছে। তাদের শরীরে করোনাভাইরাস ধরাও পড়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তীশীল জানান, মহেশপুর উপজেলার সীমান্তবর্তী স্বরুপপুর, শ্যামকুড়, নেপা, কাজিরবেড়, যাদবপুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নে মানুষ চলাচলে ১৫ দিনের বিধি নিষেদ কার্যকর হবে। মুদি, ঔষধের, চালর ও কাঁচামালের দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। সেই সাথে ৬টি ইউনিয়নে কোন যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।